Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, প্রাণ বাঁচাতে ঝাঁপ পড়ুয়াদের, মৃত্যু ১৪ জনের

কোচিং সেন্টারে আগুন। প্রাণ বাঁচাতে প্রথম তলা থেকে ঝাঁপ দিলেন পড়ুয়ারা। মৃত্যু হল ১৪ জনের। জানা গিয়েছে, আজ সোমবার আগুন লাগে লখনউয়ের আলিগঞ্জের একটি কোচিং সেন্টারে।

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, প্রাণ বাঁচাতে ঝাঁপ পড়ুয়াদের, মৃত্যু ১৪ জনের
  • ২২ জুন, ২০২৬ ১৯:২৫
Prefer us on Google

লখনউ, ২২ জুন: কোচিং সেন্টারে আগুন। প্রাণ বাঁচাতে প্রথম তলা থেকে ঝাঁপ দিলেন পড়ুয়ারা। মৃত্যু হল ১৪ জনের। জানা গিয়েছে, আজ সোমবার আগুন লাগে লখনউয়ের আলিগঞ্জের একটি কোচিং সেন্টারে। নিমেষের মধ্যে কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়। এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয় আগুন নেভানোর কাজ। এগিয়ে আসেন স্থানীয়রাও। খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল কর্মীরা। পৌঁছয় অ্যাম্বুলেন্স এবং চার জনের চিকিৎসকের একটি দল। কিন্তু ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করেছেন। প্রাণ বাঁচাতে বিল্ডিংয়ের প্রথম তলার বারান্দা এবং ছাদ থেকে ঝাঁপ মারেন একাধিক পড়ুয়া। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের হাড় ভেঙে যায়। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। জখম একাধিক। তবে কী ভাবে ওই কোচিং সেন্টারে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ের নীচে একটি পোষ্য প্রাণি বিক্রির দোকান-সহ একাধিক শপ রয়েছে। তা থেকেও আগুন লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে চলছে উদ্ধারকাজ। মনে করা হচ্ছে, ওই বিল্ডিংয়ের ভিতরে আরও বেশ কয়েকজন আটকে রয়েছেন। তাঁদের উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। অগ্নিকাণ্ডের ভিডিও-ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং জখমদের ৫০ হাজার টাকার আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করা হয়েছে। আহতদের যথাযথ চিকিৎসার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ