শেয়ারবাজারে চমক অ্যানথ্রপিকের
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইলন মাস্কের স্পেসএক্স-এর গড়া রেকর্ড মাত্র পাঁচ মাসের ব্যবধানেই ভেঙে দিল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। গত জুনে মার্কিন যুক্তরাষ্ট্রের নাসডাক শেয়ার বাজারে নাম লিখিয়ে ৭ হাজার ৫০০ কোটি ডলার তহবিল তুলেছিল স্পেসএক্স। এবার সেই মাইলফলক টপকে ৮ হাজার ১০০ কোটি ডলার সংগ্রহ করেছে এআই চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা প্রতিষ্ঠানটি। মাত্র ৫ বছর আগে যাত্রা শুরু করা অ্যানথ্রপিকের বাজারমূল্য এখন দাঁড়াচ্ছে প্রায় ১.৫ ট্রিলিয়ন (১ লক্ষ ৫০ হাজার কোটি) ডলারে, যা তাদের বিশ্বের ধনী সংস্থাগুলির তালিকায় যুক্ত করে দিল।

Advertisement