Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

মহিলারাই চালান তেলেঙ্গানার আদিলাবাদ কালেক্টরেট

মহিলা ক্ষমতায়নের অন্যতম নিদর্শন হিসেবে উঠে এসেছে তেলেঙ্গানার আদিলাবাদ অঞ্চল। এখানে কালেক্টরেট অফিসে শীর্ষে রয়েছে মহিলারা। রাজস্ব আদায় থেকে তা জমা নেওয়া, নথিভুক্ত করা, হিসেব রাখা ইত্যাদি নানা কাজের দায়িত্বে রয়েছেন মহিলারা। ডিস্ট্রিক্ট কালেক্টর আথিওয়ালা শ্যামলা দেবীর নেতৃত্বে কাজ করছেন মহিলাদের একটি টিম।

মহিলারাই চালান তেলেঙ্গানার আদিলাবাদ কালেক্টরেট
  • ১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মহিলা ক্ষমতায়নের অন্যতম নিদর্শন হিসেবে উঠে এসেছে তেলেঙ্গানার আদিলাবাদ অঞ্চল। এখানে কালেক্টরেট অফিসে শীর্ষে রয়েছে মহিলারা। রাজস্ব আদায় থেকে তা জমা নেওয়া, নথিভুক্ত করা, হিসেব রাখা ইত্যাদি নানা কাজের দায়িত্বে রয়েছেন মহিলারা। ডিস্ট্রিক্ট কালেক্টর আথিওয়ালা শ্যামলা দেবীর নেতৃত্বে কাজ করছেন মহিলাদের একটি টিম। নিজে রাজস্ব বিভাগের দায়িত্বে রয়েছেন শ্যামলা দেবী। তাঁর সঙ্গে আছেন ইস্টার ভারনা, শ্রীবাণী, শৈলজা ও পাঁচপুলা। এই মহিলা টিমের কাজে সফলভাবে চলছে আদিলাবাদ কালেক্টরেট। এই দপ্তরে মোট ৩৩ জন কর্মচারীর মধ্যে ২১ জনই মহিলা। এবং তারও মধ্যে আবার শীর্ষস্থানেও রয়েছেন পাঁচ থেকে ছ’জন। সম্প্রতি আবার গ্রুপ ডি স্টাফের মধ্যেও পাঁচজন মহিলা নিয়োগ করা হয়েছে। এতে শুধুমাত্র যে মহিলা ক্ষমতায়নই হয়েছে তা-ই নয়, কাজের জায়গায় আবহাওয়াও পরিবর্তন হয়েছে। দক্ষতা বেড়েছে, শৃঙ্খলা এসেছে, নিয়মনিষ্ঠভাবে কাজ করার অভ্যাস জন্মেছে কর্মীদের মধ্যে। তারই ফাঁকে হাসিঠাট্টা, সহকর্মীদের একে অপরের প্রতি সহমর্মী ভাব সবই বাড়ছে। সব মিলিয়ে কাজের পরিবেশ আরও অনেক উন্নত হয়েছে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ