শাহি মাটন দোপেঁয়াজা
উপকরণ: মাটন ৫০০ গ্রাম, বড়ো পেঁয়াজ ৪-৫টি (কুচি ও কিউব করে কাটা), আদা-রশুন বাটা ২ টেবিল চামচ, টক দই কাপ, তেজপাতা ২টি, দারচিনি ১-২ টুকরো, এলাচ ৩-৪টি, লবঙ্গ ৪-৫টি, হলুদ গুঁড়ো, লাল লংকার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সানরাইজ মিট মশলা, কাঁচালংকা ৩-৪টি, ঘি বা তেল ও নুন পরিমাণ
মতো।
প্রণালী: মাটন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটি পাত্রে মাংসের সঙ্গে টক দই, আদা-রশুন বাটা, হলুদ, লাল লংকার গুঁড়ো ও নুন মিশিয়ে অন্তত এক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এদিকে পেঁয়াজের একাংশ কিউব করে এবং বাকিটা সরু করে কেটে নিন। কড়াইয়ে তেল বা ঘি গরম করে কিউব করে কাটা পেঁয়াজ হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ে তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এবার ম্যারিনেট করা মাটন দিয়ে বেশি আঁচে ১০-১৫ মিনিট ভালো করে কষিয়ে নিন। ধনে ও জিরে গুঁড়ো দিয়ে আবার কষান, যাতে মশলা মাংসের গায়ে ভালোভাবে মিশে যায়। এরপর আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করুন। মাংস যাতে তলায় লেগে না যায়, সেদিকে খেয়াল রাখুন। প্রয়োজনে অল্প অল্প করে গরম জল দিতে পারেন। মাটন নরম হয়ে এলে ভেজে রাখা পেঁয়াজ, সানরাইজ মিট মশলা ও চেরা কাঁচালংকা দিয়ে আরও ৫-৭ মিনিট রান্না করুন। ঝোল মাখামাখা হয়ে এলে উপর থেকে সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম শাহি মাটন দোপেঁয়াজা পরিবেশন করুন রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গে।



