সেনকো গোল্ড-এর আকর্ষণ
• সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ধনতেরাস প্রচার ‘তুমসে হ্যায় ইয়ে ত্যোহার’। প্রচারের মুখ সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর কিয়ারা আদবানি। সংস্থার ডিরেক্টর ও বিজনেস ও ডিজাইন বিভাগের প্রধান জয়িতা সেনের কথায়, ‘আকর্ষণীয় অফার, নকশা ও কারুকাজের সমন্বয়ে ধনতেরসের কেনাকাটাকে আরও সুন্দর করে তুলতে চায় সংস্থা।’ সংস্থার এমডি-সিইও শুভঙ্কর সেন জানান, ‘সোনার দামের ওঠাপড়ার জেরে অনেকে কেনাকাটা আগেই সেরে রাখতে চান। তাই সেনকোর ‘ফ্লেক্সি অ্যাডভান্স প্ল্যান’-এ অনেকেই বুক করছেন গয়না এতে বর্তমান দরে সোনা বুক করে, পরবর্তীতে দাম বাড়লেও বুকিংয়ের সময়ের দর বজায় রাখার সুবিধা রয়েছে।’ এই সংস্থারই আর এক বিভাগ এভারলাইট-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর ওয়ামিকা গাব্বি। এভারলাইটে রয়েছে ৯, ১৪ ও ১৮ ক্যারেট সোনা এবং হীরের হালকা গয়না। দাম ঘোরাফেরা করবে ১০,০০০-৫০,০০০ টাকার মধ্যে। এখানে ধনতেরসের অফার চলবে ৮ নভেম্বর পর্যন্ত। এই সময় পাবেন প্রতি ১০ গ্রাম সোনার গয়নায় সর্বোচ্চ ১৪,০০০ টাকা ছাড়, হীরের মূল্যে সর্বোচ্চ ৩৬ শতাংশ ছাড়। পুরানো সোনা বদলে কোনো সোনাই বাদ যাবে না। লাকি ড্র-তে ১ কোটি ২০ লক্ষ টাকার সোনা ও আইফোন ১৮ প্রো জেতার সুযোগও থাকছে। প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার এবং এসবিআই ক্রেডিট কার্ডে সর্বোচ্চ ৭,৫০০ টাকা তাৎক্ষণিক ছাড়।
শ্যাম সুন্দর অ্যান্ড কোং-এ ধনতেরস
• ‘চমক ভরা ধনতেরস’ প্রদর্শনীতে এবছর গয়নার বিশেষ কালেকশন উন্মোচন করেন সংস্থার দুই ডিরেক্টর অর্পিতা সাহা ও রূপক সাহা। সোনার পাশাপাশি হীরের কালেকশন ‘গ্লিটারিয়া’, ৯ ক্যারাট জুয়েলারি ‘রিফ্লেকশনস’ ও রুপোর কালেকশন ‘সিলভার এক্সপ্রেশনস’ ও গ্রহরত্নও আছে। সোনার গয়নার মজুরিতে থাকছে প্রতি গ্রামে ৮৫৫ টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে থাকছে ১০০ শতাংশ ছাড়। রুপোর গয়নার মজুরিতে পাবেন ২০ শতাংশ ছাড়। প্রত্যেক কেনাকাটায় থাকবে নিশ্চিত উপহার। এছাড়া মেগা ড্র-তে থাকছে ৩টি স্কুটি জেতার সুযোগ। এছাড়াও থাকছে সোনায় সোহাগা অফার, পুরানো সোনার গয়না বদল করে নতুন গয়না কেনার সুযোগ। এই অফার ত্রিপুরা এবং কলকাতার সব শোরুমে ১০ নভেম্বর পর্যন্ত চলবে।
শিল্পভারতী-তে ধনতেরস অফার
• কলকাতার বউবাজারে শিল্পভারতী এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বহু বছর ধরেই ন্যায্য মূল্যে অলংকারের জোগান দিয়েছে। ধনলক্ষ্মীর আরাধনায় নিজেদের পসরা সাজিয়েছে এরাও। এখানে ধনতেরসে পাবেন সোনার গয়নার মজুরিতে ৫০ শতাংশ ছাড়। পুরানো হলমার্ক সোনা বদলে কোনো সোনাই বাদ যাবে না। প্রতি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। আদি সুরভি ম্যানসন-এ আকর্ষণীয় উপহার
• সোনারপুর ও বারুইপুরের আদি সুরভি ম্যানসনও প্রস্তুত ধনতেরস নিয়ে। ধনতেরস উপলক্ষ্যে পাবেন নানা চমকপ্রদ উপহার। সোনার গয়নার মজুরি নেওয়া হচ্ছে মাত্র ৬.৫ শতাংশ। রুপোর গয়নার মজুরিতে পাবেন ১০ শতাংশ ছাড়। রত্নের মূল্যে থাকছে ১০ শতাংশ ছাড়। অফার ১ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৮ নভেম্বর পর্যন্ত।
আর চৌধুরী অ্যান্ড সন্স-এর চমক
• কলকাতার আর এক নামী ও প্রাচীন প্রতিষ্ঠান আর চৌধুরী অ্যান্ড সন্স। ধনতেরসে এখানে চলছে আকর্ষণীয় অফার। ২২ ক্যারাট ও ১৮ ক্যারাট সোনার গয়নার প্রতি গ্রামে ১২০০ টাকা ছাড় পাবেন। হীরে ও গ্রহরত্নের মূল্যের উপর পাবেন ১৫ শতাংশ ছাড়। রুপোর গয়নার মেকিং চার্জে পাবেন ২৫ শতাংশ ছাড়। যে কোনো জুয়েলার্স থেকে কেনা হলমার্ক পুরনো সোনার গয়না এক্সচেঞ্জে কোনো সোনাই বাদ যাবে না। পুরানো সোনা বদলে নতুন সোনা কেনার সময়ও এই অফারগুলি প্রযোজ্য থাকবে। ৭৫,০০০ টাকার উপর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। এই সব অফার চলবে ৮ নভেম্বর পর্যন্ত।
গিনি এম্পোরিয়াম-
এর অফার
• বউবাজারের আর এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গিনি এম্পোরিয়াম। এখানে এই সময় কেনাকাটা করলে সোনার মজুরিতে পাবেন ৩০ শতাংশ ছাড়। রুপোর গয়নার মজুরিতে ১০ শতাংশ ছাড় মিলবে। হীরের মজুরিতে পাবেন ৫০ শতাংশ ছাড়। পুরানো সোনার গয়নায় একই ক্যারাটের পুরো এক্সচেঞ্জ ভ্যালু পাবেন। ৪০,০০০ টাকার উপর কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। সার্টিফায়েড গ্রহরত্নে পাবেন ১৫ শতাংশ ছাড়। অফার চলবে ৮
নভেম্বর পর্যন্ত।
চন্দ্র অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড-এর আকর্ষণ
• কলকাতার বউবাজারের চন্দ্র অ্যান্ড সন্সও সেজে উঠছে ধনতেরস উপলক্ষ্যে। বহু বছরের পুরানো এই প্রতিষ্ঠানে ধনতেরসে সোনার মজুরিতে পাবেন ২৫ শতাংশ ছড়। প্রতি গ্রাম সোনার দামে পাবেন ১২৫ টাকা ছাড়। গ্রহরত্ন ও হীরের দামে পাবেন ১২ শতাংশ ছাড়। পুরানো হলমার্ক সোনা বদলে কোনও সোনাই বাদ যাবে না। অফার চলবে ৮ নভেম্বর পর্যন্ত।
এইচ কে দত্ত অ্যান্ড কোং-এর উপহার
• কলকাতার বউবাজারের এক প্রাচীন প্রতিষ্ঠান এইচ কে দত্ত অ্যান্ড কোং। গড়িয়া ও বেহালাতেও এদের শাখা রয়েছে। ধনতেরসে এখানে ১ গ্রামের উপর ২২ ক্যারেট হলমার্ক সোনার গয়নার মজুরি পড়বে ৮.৪ শতাংশ। হীরের গয়নার দামে পাবেন ২০ শতাংশ ছাড়। রুপোর গয়নার ব্র্যান্ড ‘স্রেব্রো’-তে পাবেন দামের উপর ২০ শতাংশ ছাড়। প্রতি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। অফার চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত।
ইন্দ্রিয়া-র অভিনব রঙ্গোলি
• বেঙ্গালুরুর ওরিয়ন মল ও শ্রীসত্য গণপতি শিরডি সাঁইবাবা মন্দির প্রাঙ্গণে ১৬০০ বর্গফুটের পরিবেশবান্ধব রঙ্গোলি উন্মোচিত হল। সৌজন্যে আদিত্য বিড়লা গোষ্ঠীর জুয়েলারি ব্র্যান্ড ইন্দ্রিয়া। চাল, রাগি, বাজরা ও প্রাকৃতিক বীজ দিয়ে তৈরি এই শিল্পকর্মটি সংস্থার উৎসব কালেকশন ‘পদ্মিকা’র নকশায় অনুপ্রাণিত। ২২ ক্যারেট সোনার গয়নায় গোলাপি মীনাকারি ও পদ্মাসনে দেবী লক্ষ্মীর প্রতিচ্ছবি ফুটে উঠেছে। রঙ্গোলিটি তৈরি করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী শিল্পী শিখা শর্মা। ব্যবহৃত শস্য পাখি ও প্রাণীদের খাদ্য হিসেবে বিতরণ করা হবে। পাশাপাশি, রঙ্গোলি প্রতিযোগিতায় নির্বাচিত ১০০ জন বিজয়ী ২০০ মিলিগ্রামের সোনার কয়েন জেতারও সুযোগ পাবেন।
মণিরত্ন গোল্ড মিউজিয়ামে অফার
• শ্যামবাজারের এলাকার সুপরিচিত অলংকার প্রতিষ্ঠান মণিরত্ন গোল্ড মিউজিয়াম। এখানে ধনতেরস উপলক্ষ্যে প্রতি গ্রাম সোনায় ৫০০ টাকা ছাড়। গয়নার দামের উপর ফ্ল্যাট ৬ শতাংশ মজুরি লাগবে। রুপোর মজুরিতে থাকছে ৫০ শতাংশ ছাড়। হীরের গয়নায় কোনো মজুরিই লাগছে না। পুরনো সোনার গয়নার ক্ষেত্রে হলমার্ক যুক্ত ও হলমার্কবিহীন সব ধরনের গয়না এই প্রতিষ্ঠানে এক্সচেঞ্জ করতে পারবেন। কোনও ক্ষেত্রেই কোনও সোনা বাদ যাবে না। অফার চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত।
মডার্ন গিনি হাউস প্রাইভেট লিমিটেড-এর বিশেষ ছাড়
• কলকাতার বউবাজারের অন্যতম জনপ্রিয় স্বর্ণবিপণি মডার্ন গিনি হাউস। এখানে ধনতেরসের সময় কেনাকাটা করলে ১৮ ক্যারাট সোনার গয়নার মজুরিতে পাবেন ৪০ শতাংশ ছাড়। ২২ ক্যারাট সোনার গয়নার মজুরিতে পাবেন ২৫ শতংশ ছাড়। হীরের দামে মিলবে ৮ শতাংশ ছাড়। এছাড়া এখানে প্রতি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। অফার চলবে ৭ নভেম্বর পর্যন্ত।
আর এন দত্ত অ্যান্ড কোং-এর আয়োজন
• কলকাতার গড়িয়াহাট এলাকায় সোনার গয়নার অন্যতম বিশ্বস্ত ও জনপ্রিয় প্রতিষ্ঠান আর এন দত্ত অ্যান্ড কোং। এখানে ধনতেরস উপলক্ষ্যে ২ গ্রামের উপর ওজনের সোনার গয়নার মজুরি পাবেন ৯.৫ শতাংশ। এছাড়াও হীরের গয়নার মজুরিতে পাবেন ৫০ শতাংশ ছাড়। এই সময় এখান থেকে সোনা ও রুপোর কয়েনও কিনতে পারবেন। এই অফার চলবে ১০ নভেম্বর পর্যন্ত।



