টুকরো খবর
  • ৩১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুখরোচক বাড়ির দুর্গাপুজো

Advertisement

আধুনিকতায় বনেদিয়ানা। সেই ভাবনা থেকেই ২০২১ সালে শুরু হয়েছিল মুখরোচক বাড়ির দুর্গাপুজো। বারুইপুরের কাছে গোবিন্দপুরের এই পুজো শুরুর অনুরোধ করেছিলেন পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়। মুখোরোচকের কর্ণধার প্রণব চন্দ্র ও পরিবারের অন্যান্য সদস্যদের উদ্যোগে সেই পুজোর এবার ষষ্ঠ বছর। পরিবারের সদস্য সঙ্গীতা চক্রবর্তী জানালেন, ‘পুজোর অন্যতম বৈশিষ্ট্য সাবেকি প্রতিমা। গোবিন্দপুরেই শিল্পী পূর্ণচন্দ্র দাস প্রতিমা তৈরি করেন। দেবীকে পরানো হয় বেনারসের বেনারসি।’ এবছর উপস্থিত ছিলেন শিল্পী অজয় চক্রবর্তী, ব্রততী বন্দ্যোপাধ্যায়ের সহ আরো অনেক বিশিষ্ট জন।