পাঞ্জাবে জলপাইগুড়িগামী ট্রেনের একাধিক কামরায় আগুন, আতঙ্কিত যাত্রীরা
  • ৬ নভেম্বর, ২০২৬ ১৫:৪৯
Prefer us on Google

অমৃতসর, ৬ নভেম্বর: ফের চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড। পাঞ্জাব থেকে নিউ জলপাইগুড়িগামী ১২৫০৮ কর্মভূমি এক্সপ্রেসে আচমকাই লাগল আগুন। আজ, শুক্রবার দুপুর নাগাদ পাঞ্জাবের পাতিয়ালা সংলগ্ন সরাই বানজারা স্টেশনের কাছে ঘটেছে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই জ্বলতে শুরু করে ট্রেনের পঞ্চম কামরা। এরপর বেশ কয়েকটি কামরায় সেই আগুন ছড়িয়ে পড়ে। মূহুর্তের মধ্যে ট্রেনের মোট চারটি কামরা দাউদাউ করে জ্বলতে শুরু করে। প্রায় গোটা ট্রেনেই কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন ট্রেন যাত্রীরা। কামরা থেকে নামার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়।

Advertisement

তবে দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়েই তড়িঘড়ি অকুস্থলে হাজির হয় দমকল। উপস্থিত হন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। পৌঁছয় অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দল। ঘটনার ছবি-ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকেই কোনো ভাবে আগুন লেগে থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।