ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ! প্রাণ কেড়েছে ‘অর্ণব’, দগদগে ক্ষত ওড়িশায়
  • ৬ নভেম্বর, ২০২৬ ১৩:৫২
Prefer us on Google

ভুবনেশ্বর, ৬ নভেম্বর: আরও ৫টি দেহ উদ্ধার। খোঁজ পাওয়া যায়নি এখনও ৬ জনের। তাঁরা সকলেই ঘূর্ণিঝড় অর্ণবের ভয়াবহতায় প্রাণ হারিয়েছেন। ওড়িশার গঞ্জাম জেলার পাহাড়ি একটি গ্রামে এখনও কান্নার আওয়াজ। তিন শিশু-সহ মৃত ৫ জনই একই পরিবারের সদস্য। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, এই নিয়ে শুধুমাত্র সেখানেই ৭ জনের মৃত্যু হয়েছে। শোকের ছায়া গোটা গ্রামজুড়ে।

Advertisement

একই পরিবারের যে ৫ জনের মৃত্যু হয়েছে, তাঁদের পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, বিজয় প্রধান (২৫), তাঁর স্ত্রী ভূমিকা (২৭) এবং তাঁদের তিন সন্তান। এদিন সকালে প্রথমে ২ জনের এবং পরে আরও ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

অক্টোবরের ২৮ তারিখ শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আছড়ে পড়ে। পুদুচেরির ইয়ানাম উপকূলে ল্যান্ডফলের পরেই তাণ্ডব চালায় এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। ঝড়ের দাপটে লন্ডভন্ড হয়ে যায় অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া, আনাকাপল্লি, বিশাখাপত্তনম-সহ একাধিক জেলা। এছাড়াও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় ওড়িশার একাধিক জেলাও। ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এবং পরবর্তীতে তার জেরে বন্যা ও ভূমিধসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বাকিদের খোঁজে এখনও সেই এলাকায় উদ্ধারকাজ জারি রয়েছে।