অগ্নিপথে বড়োসড়ো পরিবর্তন, বাড়তি ২ বছরের সুযোগ ৯ ব্যাচের অগ্নিবীরদেরই! নয়া নিয়োগে বহাল ৪ বছরের নিয়ম
  • ৬ নভেম্বর, ২০২৬ ১৩:৪৫
Prefer us on Google

নয়াদিল্লি, ৬ নভেম্বর: অগ্নিপথ প্রকল্পে বড়সড় পরিবর্তন আনলেও তা কার্যকর হচ্ছে না আগামী দিনের সমস্ত অগ্নিবীরদের ক্ষেত্রে। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতী অনুযায়ী নতুন নিয়মের সুবিধা পাবেন শুধুমাত্র বর্তমানে কর্মরত অগ্নিবীরদের ৯টি ব্যাচ। অর্থাৎ ২০২৬ সালের ডিসেম্বরের পর যাঁরা নতুন করে বাহিনীতে যোগ দেবেন তাঁদের ক্ষেত্রে আপাতত পুরনো চার বছরের নিয়মই বহাল থাকছে বলে জানা গিয়েছে।

Advertisement

নতুন ব্যবস্থায় প্রথম চার বছর শেষে প্রতিটি ব্যাচের ২৫ শতাংশ অগ্নিবীর আগের নিয়মেই স্থায়ী সেনাকর্মী হিসেবে নিয়োগের সুযোগ পাবেন। বাকি ৭৫ শতাংশকে আরও দুই বছরের দ্বিতীয় পর্যায়ের চাকরির প্রস্তাব দেওয়া হবে। এই সময়সীমা শেষ হলে তাঁদের স্থায়ী সেনাকর্মী হিসেবে অন্তর্ভুক্তির সুযোগ থাকবে। তবে তার জন্য সংশ্লিষ্ট অগ্নিবীরের সম্মতি, শারীরিক সক্ষমতা এবং স্বচ্ছ শৃঙ্খলাজনিত রেকর্ড থাকা বাধ্যতামূলক। তবে এই ক্ষেত্রে স্থায়ী নিয়োগের সংখ্যার কোনো ঊর্ধ্বসীমা রাখা হচ্ছে না। পাশাপাশি অতিরিক্ত দুইবছর পরে স্থায়ী হওয়া অগ্নিবীরদের সিনিয়রিটি তাঁদেরই ব্যাচের প্রথম ২৫ শতাংশের ঠিক পরেই নির্ধারিত হবে।