Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

শাড়ি যখন ভাষা

যে ভাষাতে প্রথম ‘মা’ বলে ডাকতে শেখা, সেটাই তো মাতৃভাষা। মায়ের ভাষা। তাকে ভালো না বেসে থাকা যায়? ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তার ছোঁয়া থাকতে পারে আপনার সাজপোশাকেও।

শাড়ি যখন ভাষা
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

যে ভাষাতে প্রথম ‘মা’ বলে ডাকতে শেখা, সেটাই তো মাতৃভাষা। মায়ের ভাষা। তাকে ভালো না বেসে থাকা যায়? ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তার ছোঁয়া থাকতে পারে আপনার সাজপোশাকেও। আপনাকে দেখে যাতে একনজরে বোঝা যায়, আপনি কোথাকার মানুষ। কোন ভাষা আপনার প্রাণের আরাম। 
বাংলার কথা মনে পড়লেই মায়ের আটপৌরে মায়া জড়ানো সাজ মনে পড়ে। একটু ধেবড়ে থাকা সিঁদুরের টিপ। লম্বা একঢাল খোলা চুল। শীত শেষের দুপুরে মাদুরে বসে বই পড়ছেন আনমনে। সেই তো বাঙালি কন্যে। চতুষ্পর্ণীর ভাষা দিবসের জন্য বিশেষ ফটোশ্যুটে মডেল ঋতু ভট্টাচার্যর সাজেও ছিল ভরপুর বাঙালিয়ানা।   
প্রথম শাড়িটি লালরঙা। ন্যাচরাল ডাই করা সুতির নরম বাঁধনি শাড়ি। সঙ্গে বাঁধনিরই ব্লাউজ। হলুদের উপর তিন রঙের বাঁধনির পাড়। তার উপর হাতে সেলাই করে ছোট মিরর বসানো হয়েছে। এই শাড়িটি গায়ের সঙ্গে লেগে থাকে। ফলে গ্রীষ্মপ্রধান দেশে এই শাড়ি আদর্শ। সকালবেলা ইচ্ছেমতো পরে কর্মক্ষেত্রে যেতে পারেন। দিনভর পরিশ্রমেও পোশাকে কোনও ক্লান্তি আসবে না। কাজল, টিপ আর লিপস্টিকের হালকা সাজ এর জন্য যথেষ্ট।
দ্বিতীয়টি গামছা প্যাচওয়ার্ক শাড়ি। হ্যান্ডলুমে বোনা গামছা। সাদা সুতির ফ্যাব্রিকের মধ্যে গামছা প্যাচওয়ার্ক রয়েছে। সঙ্গে ব্লেজার কলারের পাফ স্লিভ ব্লাউজ। ফ্যাব্রিক হিসেবে গামছা অত্যন্ত আরামের। গরমের জন্য আদর্শ। সর্বোপরি বাঙালিয়ানায় ভরপুর। এই শাড়ি শুধু ভাষা দিবসের নয়। যে কোনও অনুষ্ঠানে অনায়াসে পরা যায়। প্রয়োজন মতো ব্লাউজ বদলে নিতে পারেন। ঘন কাজল, গুঁড়ো টিপ, ম্যাট লিপস্টিক— এই ধরনের শাড়ির সঙ্গে আদর্শ মেকআপ। সুতির শাড়ির সঙ্গে কম গয়না পরলেই দেখতে ভালো লাগে।

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য

Advertisement
সম্পর্কিত সংবাদ