শুধু কেক নয়, শীত উপভোগ করুন মাফিন দিয়েও। মিষ্টির সঙ্গে নোনতা স্বাদও পাবেন এই পদে। মনের মতো উপকরণ সহযোগে শুধু বানিয়ে নেওয়ার অপেক্ষা।
শুধু কেক নয়, শীত উপভোগ করুন মাফিন দিয়েও। মিষ্টির সঙ্গে নোনতা স্বাদও পাবেন এই পদে। মনের মতো উপকরণ সহযোগে শুধু বানিয়ে নেওয়ার অপেক্ষা।
চকো চিপস মাফিন
উপকরণ: ডার্ক কুকিং চকোলেট ১০০ গ্রাম, ডিম ২টি, গলানো মাখন ৩ টেবিল চামচ, ভেজিটেবল অয়েল ৩ টেবিল চামচ, গুঁড়ো চিনি কাপ, দুধ কাপ, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, ময়দা কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, খাবার সোডা চা চামচ, নুন সামান্য, কফি পাউডার ১ চা চামচ।
প্রণালী: একটি মাঝারি সাইজের পাত্রে গুঁড়ো চিনি মাখন ও তেল একসঙ্গে নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। রুম টেম্পারেচারে রাখা ডিম, ভ্যানিলা এসেন্স, দুধ ওই মিশ্রণে যোগ করে আবারও ভালো করে ফেটিয়ে নিন। সমস্ত শুকনো উপকরণ একসঙ্গে নিয়ে ছেঁকে নিন। অল্প অল্প করে শুকনো উপকরণ তৈরি করে রাখা মিশ্রণে যোগ করে মিশিয়ে নিন। সঙ্গে ভ্যানিলা এসেন্স মেশান। কুকিং চকোলেট ছোট টুকরোয় কেটে নিন। মাফিনের উপরে দেওয়ার জন্য কিছুটা চকোলেট সরিয়ে রেখে বাকিটা কেকের ব্যাটারে মিশিয়ে দিন। চারটি লম্বা কফির পেপার কাপে ব্যাটার থ্রি ফোর্থ পর্যন্ত ঢেলে দিন। আলতো করে কাপগুলিকে একবার ঠুকে ব্যাটার সমান করে নিন। উপরে চকোলেটের টুকরো সাজিয়ে দিন। ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে আভেন প্রিহিট করে মাফিন ৩০ থেকে ৪০ মিনিট বেক করে নিন।
এগ মাফিন
উপকরণ: ডিম ২টো, পনির ৫০ গ্রাম, ছোট করে কুচানো গাজর ৩ টেবিল চামচ, ছোট টুকরোয় কাটা ক্যাপসিকাম ৩ টেবিল চামচ, ছোট টুকরোয় কাটা টম্যাটো ৩ টেবিল চামচ, রসুন কুচি চা চামচ, থেঁতো করা রসুন চা চামচ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো চা চামচ, কাঁচালঙ্কা কুচি স্বাদমতো, মিক্সড হার্বস গুঁড়ো চা চামচ, নুন স্বাদমতো, গলানো মাখন ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ, চিজ কিউব ২টি।
প্রণালী: কড়াইতে মাখন গলিয়ে নিন। তাতে পেঁয়াজ ও সমস্ত সব্জি দিয়ে হালকা করে ভেজে নিন। পনির ও চিজ আলাদা করে গ্রেট করে নিন। ভাজা সব্জিতে পনির যোগ করুন। ডিমে রসুন, নুন ও মিক্সড হার্বস যোগ করে ভালো করে ফেটিয়ে নিন। সব্জি ঠান্ডা হলে ফেটিয়ে নেওয়া ডিম তার সঙ্গে যোগ করুন। মাফিনের মোল্ডে ডিমের ব্যাটার ঢেলে দিন। চিজ, ধনেপাতা উপরে ছড়িয়ে দিন। ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে আভেন প্রিহিট করে ওই একই টেম্পারেচারেই এগ মাফিন ২০ থেকে ৩০ মিনিট বেক করে নিন। মাফিনের উপরটা সোনালি হলে আভেন থেকে বের করে নিন।
স্পিনাচ চিজ মাফিন
উপকরণ: পালংশাক ৭০ গ্রাম, পনির ৫০ গ্রাম, ময়দা ৩ টেবিল চামচ, ডিম ২টি, দুধ ৩ টেবিল চামচ, থেঁতো করা রসুন চা চামচ, গোলমরিচ গুঁড়ো চা চামচ, চিলি ফ্লেক্স চা চামচ, জায়ফল গুঁড়ো চা চামচ, গলানো মাখন ২ চা চামচ, বেকিং পাউডার চা চামচ, চিজ কিউব ১টি।
প্রণালী: পনির ও চিজ গ্রেট করে দিন। পালংশাক ধুয়ে কুচিয়ে নিন। শাকে সমস্ত উপকরণ একে একে যোগ করে ভালো করে ফেটিয়ে নিন। মাফিনের মোল্ডে এই ব্যাটার ঢেলে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৩০ মিনিট বেক করে নিন। মাফিনের উপরে হালকা রং ধরলে আভেন থেকে বের করে নিন।
শ্রাবণী রায়