লাঞ্চ বা ডিনারে একটু নতুনত্ব চাইলে বাড়িতে তৈরি করুন কন্টি স্টাইল মেনু। রেসিপি দিলেন চ্যাপ্টার টু রেস্তরাঁর শেফ সুশান্ত হালদার।
লাঞ্চ বা ডিনারে একটু নতুনত্ব চাইলে বাড়িতে তৈরি করুন কন্টি স্টাইল মেনু। রেসিপি দিলেন চ্যাপ্টার টু রেস্তরাঁর শেফ সুশান্ত হালদার।
মাটন চপ
উপকরণ:
ফিলিংয়ের জন্য: মাটন কিমা ২৫০ গ্রাম, পট্যাটো ২টো (মাঝারি সাইজের), পেঁয়াজ ২টো (মাঝারি সাইজের), আদা রসুন বাটা ১ টেবিল চামচ, কাঁচালঙ্কা কুচি ২টো (মিহি কুচি করা), হলুদ গুঁড়ো চা চামচ, শুকনো লঙ্কা কুচি ১ চা চামচ, গরমমশলা চা চামচ, জিরে গুঁড়ো চা চামচ, গোলমরিচ গুঁড়ো চা চামচ, নুন স্বাদমতো, চিনি চা চামচ, সর্ষের তেল ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, ব্রেড ক্রাম্বস ২ টেবিল চামচ। কোটিংয়ের জন্য: ডিম ২টো (ফেটিয়ে নেওয়া), ব্রেড ক্রাম্বস ১ কাপ, ময়দা কাপ। ভাজার জন্য: তেল।
প্রণালী: কড়াইতে তেল গরম করে নিন। তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। সোনালি রং ধরলে আদা রসুন বাটা ও কাঁচালঙ্কা বাটা যোগ করুন। খানিকক্ষণ ভাজার পর তাতে মাংসের কিমা দিয়ে কষতে থাকুন। জল খানিকটা টেনে গেলে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরমমশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো নুন ও মিষ্টি মিশিয়ে কষতে থাকুন। মোটামুটি দশ থেকে বারো মিনিট রান্না করুন। ইতিমধ্যে আলু সেদ্ধ করে মেখে নিন। এই মাখা আলু কিমায় মেশান। ব্রেড ক্রাম্বস বাদে ফিলিংয়ের বাকি সব উপকরণ এই পর্যায়ে মাংসের সঙ্গে মিশিয়ে নেড়ে নিন। তারপর আঁচ থেকে নামিয়ে মিশ্রণটা একটু ঠান্ডা হলে ব্রেড ক্রাম্বস মিশিয়ে দিন মিশ্রণটা বাইন্ড করার জন্য। এরপর তা সম্পূর্ণ ঠান্ডা করে নিন। তারপর তা হাতের সাহায্যে চপের আকারে গড়ে নিন। এরপর কোটিংয়ের জন্য একটা পাত্রে ডিম অল্প নুন ও গোলমরিচ সহ ফেটিয়ে নিন। তারপর গড়ে রাখা চপগুলো ময়দায় হালকা গড়িয়ে নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে নিন। তারপর তাতে ব্রেড ক্রাম্বস মাখিয়ে ছাঁকা তেলে ভেজে তুলে নিন।
ম্যারি মি
উপকরণ: বোনলেস চিকেনের ব্রেস্ট বা থাই পিস ৫০০ গ্রাম (মাঝারি সাইজে কাটা), নুন স্বাদমতো, গোলমরিচ ১ চা চামচ, পেপ্রিকা বা শুকনো লঙ্কার গুঁড়ো ১ চা চমচ, ময়দা ৩-৪ টেবিল চামচ (কোটিংয়ের জন্য), মাখন ২ টেবিল চামচ, অলিভ অয়েল ২ টেবিল চামচ।
ক্রিমি স্যস তৈরির জন্য: রসুন কুচি ৪-৫ কোয়া, সান ড্রায়েড টম্যাটো বা ফ্রেশ টম্যাটো কুচি করা কাপ, ক্রিম ১ কাপ, চিলি ফ্লেক্স চামচ, মিক্সড হার্বস ১ চামচ, গ্রেট করা চিজ কাপ, বেসিল পাতা অল্প সাজানোর জন্য। স্প্যাগেটির জন্য: স্প্যাগেটি ২৫০ গ্রাম, নুন সামান্য (সেদ্ধ করার জন্য), অলিভ অয়েল বা মাখন ১ টেবিল চামচ।
প্রণালী: একটা বড় পাত্রে জল ফোটান। সেই জলে অল্প নুন সহ স্প্যাগেটি সেদ্ধ করে নিন। তারপর জল ঝরিয়ে তা আলাদা করে রেখে দিন। এবার চিকেন বানানোর জন্য চিকেন থাই বা ব্রেস্ট পিস ছোট টুকরো করে কেটে নিন। তারপর তাতে নুন, গোলমরিচ গুঁড়ো ও পেপ্রিকা পাউডার মাখিয়ে নিন। মশলা মাখানো চিকেন ময়দায় গড়িয়ে নিন। তারপর প্যানে মাখন ও অলিভ অয়েল গরম করে নিন। চিকেনগুলো ভেজে নিন। এরপর ম্যারিমি স্যস তৈরি করার জন্য একটা প্যানে অল্প মাখন নিয়ে তাতে রসুন ভাজুন। তার সঙ্গে টম্যাটো কুচি মিশিয়ে ভাজতে থাকুন। অল্প চিকেন স্টক দিয়ে ঢিমে আঁচে রান্না করুন। এবার ক্রিম ফেটিয়ে ঢেলে দিন। মিক্সড হার্বস মেশান। স্যসটা বেশ ঘন হলে তাতে চিলি ফ্লেক্স যোগ করুন। এরপর মিশ্রণটা ফুটতে শুরু করলে গ্রেট করা চিজ দিয়ে নাড়তে থাকুন। চিজ গলে গেলে বুঝবেন স্যস তৈরি। এবার এই স্যসে চিকেন নেড়ে নিন। নুন মরিচ লাগলে মেশান। তারপর বেসিল পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। এবার একটা ডিশে স্প্যাগেটি সাজিয়ে উপর থেকে চিকেন সমেত এই স্যস ঢেলে পরিবেশন করুন। চাইলে অল্প চিজ গ্রেট করে ছড়িয়ে দিতে পারেন।