Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / চতুষ্পর্ণী

শীতের ফ্যাশন

ফুলহাতা টপ এবং জ্যাকেট দিয়ে সাজলেন দুই নায়িকা মধুমিতা সরকার ও ইধিকা পাল। শীতের সময় নানা অনুষ্ঠানে এই ধরনের ফ্যাশন করতে পারেন।

শীতের ফ্যাশন
  • ৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফুলহাতা টপ এবং জ্যাকেট দিয়ে সাজলেন দুই নায়িকা মধুমিতা সরকার ও ইধিকা পাল। শীতের সময় নানা অনুষ্ঠানে এই ধরনের ফ্যাশন করতে পারেন।

Advertisement

কলকাতায় এই বছর জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। শীত এ শহরে মাত্র কয়েকদিনের অতিথি। তার জন্য মানানসই সাজপোশাক করতেই হবে। নানা ধরনের জ্যাকেট দিয়ে সাজতে পারেন। ‘চতুষ্পর্ণী’-র ফ্যাশন শ্যুটে অভিনেত্রী মধুমিতা সরকার যেমন বেছে নিয়েছেন কাঁথাকাজের গলাবন্ধ একটি টপ। যা অনেকটা জ্যাকেটের মতো স্টাইল তৈরি করেছে। তার সঙ্গে পরেছেন র‌্যাপার। খোলা চুল, কানে বড় রিং এবং নো-মেকআপ লুকে তৈরি হয়েছেন তিনি। হাতের বাহারি ব্যাগ সাজ যেন সম্পূর্ণ করেছে। অভিনেত্রী ইধিকা পালের পরনেও স্কার্ট, টপ এবং জ্যাকেট। দুধসাদা পোশাকটিতে একেবারে কনট্রাস্ট ধূসর রঙা জ্যাকেট। তার উপর সাদা সুতোর জামদানি কাজ একেবারে অন্যরকম।  পনিটেল করেছেন ইধিকা। তাতে রয়েছে নানা রঙের ছোঁয়া। শীতে বিভিন্ন অনুষ্ঠান থাকে। পার্টি হোক বা পিকনিক, বিয়েবাড়ি হোক বা বন্ধুদের সঙ্গে আড্ডা, এই ধরনের স্মার্ট লুকে সাজতে পারেন। গ্রীষ্মপ্রধান দেশে সব সময় ফুলস্লিভ পোশাক পরা যায় না। শীতে উজ্জ্বল রঙের পোশাক পরুন। মধুমিতার টপের মতো উজ্জ্বল কমলা, লাল, হলুদের মতো রং পরুন। ইধিকার পোশাকেও ভারসাম্য রয়েছে। দু’জনেই দারুণভাবে পোশাক ক্যারি করেছেন। পোশাক এমনই হওয়া উচিত যা আত্মবিশ্বাস ফুটিয়ে তুলবে।
স্বরলিপি ভট্টাচার্য

• টপ ও র‌্যাপারের সাজে: 
মধুমিতা সরকার • পোশাক: সুশ্রী • যোগাযোগ: ৯০৭৩৭৯৪২৪০
• মেকআপ: জয়দীপ রায় 
• হেয়ার: সংহিতা কর্মকার 
• স্টাইলিং: সৌম্যজিৎ চক্রবর্তী 
• ছবি: সৌরভ মুখোপাধ্যায়
• আয়োজক: মধুরিসা শীল
 • লোকেশন: নোয়া কাফে
• যোগাযোগ: ৮১০০০৫৮৭৩৩

• জ্যাকেটের সাজে: ইধিকা পাল 
• পোশাক: সংস্কৃতি কলকাতা 
• যোগাযোগ: ৭৬০৩০৪২৬৯৬
• স্টাইলিং: অয়ন হোড় • মেকআপ: বিপ্লব মণ্ডল(ঝিন্টি) 
• হেয়ার: বীণা নাথ • ছবি: সায়ন্তন দত্ত 
• লোকেশন: রিজেন্টা অর্কস 
• গ্রাফিক্স: সোমনাথ পাল

Advertisement
সম্পর্কিত সংবাদ