Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

কে তুমি নন্দিনী

বারো হাতের মধ্যেই লুকিয়ে যাবতীয় রহস্য। একথা নিশ্চয়ই আপনি মানবেন। শাড়ি সত্যিই রহস্যময়। তাকে নানা কায়দায় পরলে রহস্য যেন আরও ঘনীভূত হয়। ঠিক সেটাই করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

কে তুমি নন্দিনী
  • ১৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বারো হাতের মধ্যেই লুকিয়ে যাবতীয় রহস্য। একথা নিশ্চয়ই আপনি মানবেন। শাড়ি সত্যিই রহস্যময়। তাকে নানা কায়দায় পরলে রহস্য যেন আরও ঘনীভূত হয়। ঠিক সেটাই করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ‘চতুষ্পর্ণী’-র ফ্যাশন শ্যুটে শাড়ি পরার কায়দা নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন নায়িকা। আইভরি রঙের শাড়িটি ভিসকোস টিস্যু। স্টোন এবং সিকুইনের কাজ শাড়িটিকে ভিড়ের মাঝেও আলাদা করবে। অফ হোয়াইট সরু বর্ডার যাতে চোখে পড়ে, সে কারণেই প্রিয়াঙ্কা শাড়িটি পরেছেন ভিন্নভাবে। ফুলস্লিভ ব্লাউজে ঘন কাজ রয়েছে। কানে ঝোলা দুল, মাথায় ডিজাইনার ব্যান্ড। টানা কাজলকালো চোখ, ছোট্ট টিপের সাজে যেন রাজকীয় লুক তৈরি হয়েছে। আর একটি শাড়ির রং গোল্ডেন ইয়েলো। কড়াইতে সরষের তেল ঢেলে রান্নার সময় ঠিক এমনটাই রং দেখায় না? ডুয়াল টোন রয়েছে এই মেটালিক টিস্যু শাড়িটিতে। গোল্ডেন জরি, বিডস দিয়ে সাজানো হয়েছে শাড়িটি। তার সঙ্গে চমৎকার  মানিয়েছে এই  ব্লাউজ।  এই ধরনের ডিজাইনার ব্লাউজ সংগ্রহে থাকলে অনেক ধরনের শাড়ির সঙ্গে ট্রাই করতে  পারবেন। শীত আসছে। শুরু হচ্ছে পার্টি সিজন। ফুলহাতা বোটনেক এই ব্লাউজই আপনার স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে পারবে অনায়াসে। হাতে একটি স্টেটমেন্ট রিং বেছে নিয়েছেন নায়িকা। গলাবন্ধ হওয়ায় গলায় কোনও গয়না নেই। কানে রয়েছে বড় আকারের নজরকাড়া দুল। সঙ্গে পনিটেল খুব ফ্রেশ লুক তৈরি করেছে। 
দু’টি শাড়িই তৈরি করেছেন ডিজাইনার স্রোতস্বিনী মজুমদার। তাঁর মতে, এই ধরনের লুক বিয়েবাড়ি হোক বা পার্টি— অনায়াসে তৈরি করতে পারেন। তবে আপনার পেশা, ব্যক্তিত্বের কথা মাথায় রেখে শাড়ি পছন্দ করবেন। প্রিয়াঙ্কা যেমন অল্প মেকআপ পছন্দ করেন। শাড়ি, ব্লাউজ যদি খুব গর্জিয়াস হয় সেক্ষেত্রে নায়িকার মতো মেকআপ নিয়ে সচেতন থাকতে হবে। নাহলে সবটাই অতিরিক্ত মনে হতে পারে। 
প্রিয়াঙ্কার মুখের ভরপুর বাঙালিয়ানায় এক নিটোল ভাব রয়েছে। শাড়ির সাজে তা যেন আরও সুন্দর হয়ে উঠেছে। একান্তই শাড়ি পরার ধরন নিয়ে স্বচ্ছন্দ না হলে সাধারণভাবে শাড়ি পরুন। স্মার্টভাবে ক্যারি করতে পারলে তবেই ভালো লাগবে। 

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য

Advertisement
সম্পর্কিত সংবাদ