Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

রকমারি কাতলা

কাতলা মাছ ৪ পিস, সর্ষের তেল পরিমাণ মতো, কারিপাতা ৫-৬টা, টম্যাটো কুঁচি ২টো, ধনেপাতা কুঁচি, রসুন ৪ কোয়া, কাঁচালঙ্কা ২-৩টে

রকমারি  কাতলা
  • ২৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মার্চ মাসের ‘ঝালে ঝোলে’ প্রতিযোগিতার বিজয়ী সুদেবী পাল। সঙ্গে থাকছে তাঁর পাঠানো রেসিপি।

Advertisement

উপকরণ : কাতলা মাছ ৪ পিস, সর্ষের তেল পরিমাণ মতো, কারিপাতা ৫-৬টা, টম্যাটো কুঁচি ২টো, ধনেপাতা কুঁচি, রসুন ৪ কোয়া, কাঁচালঙ্কা ২-৩টে (ঝাল বুঝে), গোটা ধনে, গোটা জিরে, সাদা সর্ষে ও কালো সর্ষে মিলিয়ে ১ টেবিল চামচ, পরিমাণ মতো নুন, চিনি, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গুঁড়ো গরমমশলা ও সানরাইজ মাছের ঝোল মশলা প্রয়োজন মতো।

প্রণালী: মাছে নুন, হলুদ ও সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভেজে নিন। এবার ওই তেলে কালো সর্ষে ফোড়ন দিন। তারপর টম্যাটো কুচি ও কারিপাতা দিয়ে দিন। একটু ভাজা হয়ে এলে ধনেপাতা কুচি দিন। এবার রসুন থেঁতো করে জিরে, ধনে, সাদা-কালো সর্ষে ও কাঁচালঙ্কা দিয়ে বেটে নিন। তার সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও মাছের ঝোল মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এই মশলা তেলে দিয়ে স্বাদমতো নুন ও সামান্য চিনি দিয়ে কষিয়ে অল্প জল দিয়ে দিন। বেশি কষাবেন না, নয়তো তেতো হয়ে যেতে পারে। ঝোল ফুটে উঠলে মাছ দিয়ে দিন। সবটা ফুটে উঠলে 
একটু গরমমশলা গুঁড়ো দিয়ে নেড়ে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি সুস্বাদু রকমারি কাতলা।

Advertisement
সম্পর্কিত সংবাদ