Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

টুকরো খবর

সংস্কৃতিপ্রিয় কলকাতাবাসী সম্প্রতি মেতে উঠেছিল এক ভিন্ন ধরনের অনুষ্ঠানে। বিশ্ব বাংলা এগজিবিশন সেন্টারে আয়োজিত হয় কমিক কন ফেস্ট।

টুকরো খবর
  • ৮ মে, ২০২৬ ১৮:০৭
Prefer us on Google

কমিক কন-এর দ্বিতীয় দফার অনুষ্ঠান জমজমাট
সংস্কৃতিপ্রিয় কলকাতাবাসী সম্প্রতি মেতে উঠেছিল এক ভিন্ন ধরনের অনুষ্ঠানে। বিশ্ব বাংলা এগজিবিশন সেন্টারে আয়োজিত হয় কমিক কন ফেস্ট। কমিক দুনিয়ার পরিচিত এবং অল্প পরিচিত মুখ নিয়ে গল্প জমে উঠেছিল অনুষ্ঠানে। নানাধরনের লাইভ শোয়ের আয়োজন করা হয়েছিল। তার মধ্যে ছিল র‌্যাপিড ফায়ার ফ্যানডম কুইজ। স্ট্যান্ড আপ কমেডিয়ান কুমার বরুণ এই কুইজ শোয়ের সঞ্চালনা করেন। এছাড়াও ছিল গল্পের আসর। সেখানে কমিক্স ও কমেডির বিভিন্ন পরিচিত মুখ নানা ধরনের গল্পের মাধ্যমে মজিয়ে রেখেছিলেন দর্শকদের। জনি ডেপ-এর পাইরেট শো দর্শকদের মধ্যে রীতিমতো আলোড়নের সৃষ্টি করে। জমজমাট অনুষ্ঠানের আয়োজনে মেতে উঠেছিলেন প্রায় ৩০ হাজার দর্শক। 

Advertisement

আর্ট অব অ্যাবসেন্স প্রদর্শনী

আর্টসি কাফেতে চলছে এক ভিন্ন ধরনের প্রর্দশনী। শিল্পী তপন মিত্রর একক প্রদর্শনীর আয়োজন চলছে এই কাফেতে। চিত্র প্রদর্শনীটির বিষয় আর্ট অব অ্যাবসেন্ট সেলফ। মানুষের মধ্যে নানা অভিব্যক্তি ধরা পড়ে। সেগুলো নিয়েই ছবি এঁকেছেন তিনি। এই প্রদর্শনী যাঁরা দেখতে আসবেন তাঁরা শিল্পের বিচারের পাশাপাশি খাওয়াদাওয়ার সুযোগ পাবেন। নানা ধরনের কফির আয়োজন রাখা হয়েছে দর্শকদের জন্য। প্রদর্শনীর সময় সকাল ৮.৩০টা থেকে রাত ১০.৩০টা। আগামী ৩০ মে পর্যন্ত প্রদর্শনীটি চলবে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ