বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট, রাজ্যজুড়ে কমছে পারদ
  • ২৭ নভেম্বর, ২০২৬ ১৫:২৬
Prefer us on Google

কলকাতা, ২৭ নভেম্বর: শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকল স্বাভাবিকের নীচেই। গতকালই ভোরের তাপমাত্রা নেমে আসে স্বাভাবিকের নীচে। আজও একই রকম থাকল আবহাওয়া। আজকের ভোরের তাপমাত্রা নামলো ১৭. ৭ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিক থেকে ০.৬ ডিগ্রি কম। 

Advertisement

উত্তুরে হওয়ার দাপট ক্রমশ বাড়ছে। তারফলে রাজ্যজুড়ে কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের আমেজ। আগামী  দু’দিন পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলের তাপমাত্রা থাকবে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রোববার থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহে শুরুতে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা।
অন্যদিকে উত্তরে জেলাগুলোর তাপমাত্রা থাকার সম্ভাবনা স্বাভাবিকের নীচে। পাশাপাশি কুয়াশার দাপট বাড়বে উত্তরের জেলাগুলোতে। পার্বত্য এলাকায় কুয়াশার দাপট থাকবে বেশি।