গঙ্গাসাগর মেলার প্রস্তুতি: জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার মেলার প্রস্তুতি নিয়ে কাজকর্ম কতটা এগিয়েছে,  তার বিস্তারিত রিপোর্ট পর্যালোচনা করেন তিনি। ছিলেন বিভিন্ন দপ্তরের সচিব, জেলার অতিরিক্ত জেলাশাসক ও অন্যান্য আধিকারিক। মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং, সমুদ্র সৈকত পুনরুদ্ধারের কাজ, মেলা প্রাঙ্গণে পরিকাঠামোগত কাজকর্ম সহ একাধিক বিষয়ে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। এবারের মেলা আন্তর্জাতিক মানের করার কথা ঘোষণা হয়েছে। পুণ্যার্থীদের যাতে কোনোরকম অসুবিধা না হয়, তা প্রশাসনকে জানিয়ে দিয়েছেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়ালও। বৈঠক শেষে জেলাশাসক অভিষেক তিওয়ারির সঙ্গে একান্তে কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী। -নিজস্ব চিত্র

Advertisement