Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

নোনতা ও মিষ্টি স্বাদের তিন রং

উপকরণ: গাজর গ্রেট করা ২টি, বেসন ২ চামচ, নুন স্বাদ মতো, হলুদ প্রয়োজন মতো, কাঁচালঙ্কা কুচি ২ চামচ, পেঁয়াজ কুচি   কাপ, আদা কুচি ১ চামচ, খাবার সোডা ১ চিমটে, ভাজার জন্য সাদা তেল প্রয়োজন মতো।

নোনতা ও মিষ্টি স্বাদের তিন রং
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ক্যারট ফ্রিটার্স

Advertisement

উপকরণ: গাজর গ্রেট করা ২টি, বেসন ২ চামচ, নুন স্বাদ মতো, হলুদ প্রয়োজন মতো, কাঁচালঙ্কা কুচি ২ চামচ, পেঁয়াজ কুচি   কাপ, আদা কুচি ১ চামচ, খাবার সোডা ১ চিমটে, ভাজার জন্য সাদা তেল প্রয়োজন মতো।

প্রণালী: প্রথমে একটি বাটিতে গাজর গ্রেট করে নিন। এবার এতে বেসন, নুন, হলুদ গুঁড়ো, কাঁচালঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি দিন। খাবার সোডা দিয়ে ভালো করে হাতে করে পুরো মিশ্রণটা ফেটিয়ে নিন। এবার কড়াতে তেল গরম করে ছোট ছোট করে ফ্রিটার্স ভেজে 
নিন। টম্যাটো স্যস বা ধনেপাতা পুদিনাপাতা স্যস বা মেয়োনিজ দিয়ে পরিবেশন করুন।

পোস্ত কাতলা

উপকরণ: কাতলা মাছের পিস ৪টি, ঘি ২ চামচ, আদা বাটা ২ চামচ, চিনি ১ চামচ, কাজুবাদাম বাটা ৪ চামচ, পেঁয়াজ বাটা ৪ চামচ, কাঁচালঙ্কা ৪টে, পোস্ত বাটা ২ চামচ, টক দই ১০০ গ্রাম, নুন, তেল প্রয়োজন মতো।

প্রণালী: প্রথমে কাতলা মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখুন। এবার কড়াইতে তেল ও ঘি গরম করে মাছগুলো অল্প সাঁতলে তুলে নিন। এবার ওই তেলে পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে নাড়তে থাকুন। কাঁচা গন্ধ চলে গেলে চিনি, কাজুবাদাম বাটা, পোস্ত বাটা দিন। এবার সাঁতলে রাখা মাছগুলো দিন, নুন দিন। টক দই ফেটিয়ে দিন। ঢাকা দিয়ে রাঁধুন ঢিমে আঁচে ১০ মিনিট। ১০ মিনিট পর পোলাও বা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

পালং চিকেন

উপকরণ: পালং শাক ১ আঁটি, রসুন কুচি ২ চামচ, আদা গ্রেট করা ২ চামচ, পেঁয়াজ কুচি ২ কাপ, জিরে গুঁড়ো ২ চামচ, ধনেগুঁড়ো ১ চামচ, নুন স্বাদ মতো, চিকেন ২৫০ গ্রাম, সাদা তেল প্রয়োজন মতো, কাঁচালঙ্কা কুচি ২ চামচ, গরমমশলা গুঁড়ো অল্প।

প্রণালী: প্রথমে প্যানে তেল গরম করে আদা, রসুন কুচি দিয়ে নেড়ে 
পেঁয়াজ কুচি দিন। একটু ভাজা ভাজা হলে চিকেনের টুকরোগুলো দিয়ে 
নেড়ে নিন। ঢাকা দিয়ে রান্না করুন ১০ মিনিট। ঢিমে আঁচে করবেন। এবার এতে ধনেগুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, কাঁচালঙ্কা কুচি দিন। চিকেন সেদ্ধ হতে দিন। অন্যদিকে পালং শাক ভালো করে ধুয়ে কুচি করে কেটে গরম জলে অল্প ভাপিয়ে নিন। জল ছেঁকে পালং শাক মিক্সিতে বেটে নিন। এবার চিকেন সেদ্ধ হলে পালংশাক বাটা দিন। ভালো করে নেড়ে গরমমশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।

সুমিতা শূর

পাকা পেঁপের বরফি 

উপকরণ: পাকা পেঁপে ১টা (খোসা ছাড়িয়ে দানা ফেলে টুকরো করে কেটে নিতে হবে), দুধ  লিটার, চিনি  কাপ, মাখন ২ টেবিল চামচ, কাস্টার্ড পাউডার ১ কাপ।

প্রণালী: পেঁপে আর চিনি একসঙ্গে মিক্সিতে নিয়ে পেস্ট করে নিতে হবে। দুধ জ্বাল দিতে দিতে যখন এক কাপ মতো হবে তখন পেঁপের পেস্ট  আর মাখন তাতে মিশিয়ে নাড়তে হবে। বেশ ভালো করে ফুটে উঠলে গরম দুধে কাস্টার্ড পাউডার গুলে মেশান। নামিয়ে একটি কানা উঁচু থালায় ঢেলে ঠান্ডা করুন। তারপর ফ্রিজে এক ঘণ্টা রেখে বরফির আকারে কেটে পরিবেশন করুন।

রাঙালুর রসমালাই

উপকরণ: রাঙালু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে ম্যাশ করা  কাপ, চালের গুঁড়ো ২ টেবিল চামচ, চিনি ৬ টেবিল চামচ, দুধ ২ লিটার, এলাচ গুঁড়ো ২ চিমটে, কাজুবাদাম গুঁড়ো ১ টেবিল চামচ।

প্রণালী: একটি বোলের মধ্যে ম্যাশ করা রাঙালু, কাজুবাদাম গুঁড়ো, চালের গুঁড়ো, এক টেবিল চামচ চিনি আর এক চিমটে এলাচ গুঁড়ো মিশিয়ে ভালো করে মেখে ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে। দুধ জ্বাল দিতে বসিয়ে একটু ঘন হয়ে এলে আলুর বলগুলো দুধে দিয়ে হালকা হাতে নাড়তে হবে। বলগুলো একটু শক্ত হয়ে এলে চিনি মিশিয়ে আরও কিছুটা ফুটিয়ে এলাচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে ঠান্ডা করে নিলেই তৈরি রাঙালুর রসমালাই।

পান পাতার লাড্ডু

উপকরণ: মিঠে পান পাতা ১ গোছা, নারকেল কোরা ২ কাপ, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, চিনি ১ কাপ, গুলকন্দ ১ টেবিল চামচ, বড় এলাচের গুঁড়ো ১ চিমটে।

প্রণালী: পান পাতাগুলো ভালো করে ধুয়ে ফুটন্ত গরম জলে এক মিনিট রেখে  তুলে ফ্রিজের ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে। ঠান্ডা জল থেকে পানপাতা তুলে কুচিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে হবে। একটি প্যান আভেনে বসিয়ে নারকেল কোরা, চিনি, পানের পেস্ট দিয়ে একসঙ্গে মিশিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন বেশ ভালো পাক হয়ে আসবে তখন গুঁড়ো দুধ আর এলাচ গুঁড়ো মিশিয়ে আরও কিছুটা পাক দিয়ে নামিয়ে নিন। দুই হাতের তালুতে ঘি মাখিয়ে পানের লাড্ডু বাটির আকারে গড়ে ভিতরে গুলকন্দ ভরে তার মুখ বন্ধ করে লাড্ডুর আকারে গড়ে নিলেই তৈরি পান পাতার লাড্ডু।

মনীষা দত্ত 

Advertisement
সম্পর্কিত সংবাদ