ইংরেজি নতুন বছর আসতে আর ক্ষণিকের অপেক্ষা। উৎসবের আমেজ শহরে। সেই উপলক্ষ্যে নতুন মেনু নিয়ে হাজির হোটেল ও রেস্তরাঁ।
ইংরেজি নতুন বছর আসতে আর ক্ষণিকের অপেক্ষা। উৎসবের আমেজ শহরে। সেই উপলক্ষ্যে নতুন মেনু নিয়ে হাজির হোটেল ও রেস্তরাঁ।
ইলোইস বিস্ত্রো
এখানকার শীতকালীন মেনুতে থাকবে
এগ বেনেডিক্ট, চিকেন স্ট্রগনভ, ল্যাম্ব
চপস, গ্রিক মুসাকা, ক্রিমি ক্লাসিক
ফ্লোরেন্টাইন, ফিশ উইথ লেমন আয়োলি, ট্রুফল ফেটুসাইন অ্যান্ড আর্টিসেনাল রেভিওলি, কাফে মোকা, হট চকোলেট, নানা স্বাদের চা, ডার্ক চকোলেট ইন স্টিমড মিল্ক, তিরামিসু ফ্র্যাপে, ক্রেম ডি ওর, ফ্রেশ ক্রসাঁ, ব্রিয়স, টি কেক সহ নানা পদ।
আইটিসি সোনার ও রয়্যাল বেঙ্গল
আইটিসি রয়্যাল বেঙ্গলের গ্র্যান্ড
প্যাভেলিয়ন রেস্তরাঁয় পাবেন বুফে স্প্রেড। থাকবে রোস্টেড চিকেন, মেটিয়াবুরুজ বিরিয়ানি, নেপালি’জ ভেজ মোমো, চিকেন অ্যান্ড কোরিয়েন্ডার মোমো, চিকেন ভর্তা, বেবি নান, চিকেন এগজালোপ, পেরিপেরি ব্যাটার ফ্রায়েড প্রন, গোস্ত গালৌটি, পনির টিক্কা, রোস্ট হ্যাম, হাউজ রোস্ট টার্কি, পিৎজা পকেট, কলকাতা স্টাইল ফিশ ফ্রাই, ইয়ুল লগ, চকোলেট মাড পাই সহ নানা পদ। আইটিসি সোনারের সব রেস্তরাঁতেই থাকবে নানা ধরনের আমিষ ও নিরামিষ মেনু।
হায়াত সেন্ট্রিক কলকাতা
এখানকার ক্যাল অন রেস্তরাঁয় ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে নিউ ইয়ার মেনু। পাবেন থাই ব্ল্যাকপেপার মাশরুম, সুন্দরবনের মধু মেশানো দার্জিলিং চা ও নানা ধরনের পানীয়। হোটেলের যাযাবর রেস্তরাঁর মেনুতে পাবেন মাটন রোগান জোশ, লখনউ ডাব কাবাব, ভেজ লাসানিয়া, চিকেন থুপকা, ফুলজার, এমা ডাতসে, নানারি শরবত ইত্যাদি।
ভিভান্তা, কলকাতা
এখানে ক্রিসমাস উপলক্ষ্যে পাবেন অনেক ধরনের গিফট হ্যাম্পার। থাকবে গুর্মে ডিলাইট, চকোলেট, বেকারি আইটেম, নোনতা মুখরোচক স্ন্যাক্স, প্রিমিয়াম কোয়ালিটির চা ইত্যাদি। এছাড়া মেনুতে পাবেন রোস্টেড বাটারবল টার্কি উইথ ক্র্যানবেরি স্যস, দ্যফিনোস পোট্যাটো অ্য গ্রাতিন, প্লাম পুডিং, ডাক কারি উইথ আপ্পাম ইত্যাদি।
পিঙ্ক সুগার্স
এখানে পাবেন টম্যাটো বেসিল স্যুপ,
টিবেটান মোমো স্যুপ, সেচুয়ান ডানডান নুডুলস, টেরিয়াকি টোফু বোল,
ইতালিয়ান ও মেক্সিকান সিজলার, চিজ ফন্দু উইথ ফ্রুটস অ্যান্ড চকোলেট, তিন স্বাদের ট্রিপল হট চকোলেট, নানা ধরনের চা ইত্যাদি।
কোভ
এখানে নিউ ইয়ার মেনুতে থাকবে মাশরুম জাওজি, টম খা স্যুপ, চিকেন চার সুই বাও, গোট চিজ ক্যারামেল, স্টিকি এগ ফ্রায়েড রাইস, চিকেন কাটসু, চেলো কাবাব, ট্রুফল পনির বাটার মশলা, গোল্ডেন পেস্ট্রি, চকোলেট বোম্ব ইত্যাদি।
বনি ফেমি
এখানে নিউ ইয়ারের বিশেষ মেনুতে পাবেন টার্কি স্যালাড উইথ ট্যাঞ্জারিন ড্রেসিং, পেঁয়াজকলি চিকেন, বনি ফেমি রোস্টেড ডাক, পামকিন রোস্ট মাটন, হান্ডি রোস্ট
চম্পারন নিহারি, মুর্গ ইয়াখনি পোলাও, অরেঞ্জ মিমোসা, সিনামন হট চকোলেট, স্ট্রবেরি সমালাই, স্ট্রবেরি কুলফি ইত্যাদি।
নভোটেল
এখানকার মেনুতে পাবেন প্লান্ট
বেসড ভেজ স্যুপ, উপলে চকোলেট অ্যান্ড স্ট্রবেরি ক্রেম, নানা ধরনের কাবাব, চিকেন, মাটন, ফিশ, ল্যাম্ব সহ বিভিন্ন আমিষ ও নিরামিষ মেনু।
আমিনিয়া
এখানে শীতকালীন মেনুতে পাবেন আওয়াধি বিরিয়ানি, মাটন নিহারি উইথ তাফতান, মাটন পায়া, গাজরের হালুয়া, নলেন গুড়ের ফিরনি, সহ নানা ধরনের পদ। স্টার্টার থেকে ডেজার্ট জমে যাবে মোগলাই মেনুতে। বিরিয়ানি, পোলাও, মাছের নানা পদ, মাংস, মিষ্টি সবই পাবেন এই সময়। এই মেনু চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
বিরিয়ানি ক্যান্টিন
এখানকার নিউ ইয়ার মেনুর নাম সিজল’২৬। ২০২৬ সালকে স্বাগত জানাতে শুরু হয়ে গিয়েছে নানা আয়োজন। বিশেষ পদের মধ্যে থাকছে হরাভারা কাবাব, মালাই মাশরুম, পি পোলাও কড়াই পনির, পনির লাবাবদার, জিরা রাইস, টার্কিশ মুর্গ আদানা, ভেজ ফ্রায়েড টিক্কি, চিকেন ভুনা সহ আরও বিভিন্ন পদ।
কাফে কোর্টিয়ার্ড
কাফে কালচারে যাঁরা মজেছেন তাঁরা বর্ষশেষ ও নিউ ইয়ারে যেতে পা কাফে কোর্টিয়ার্ডে। মেনুতে থাকবে চিকেন পাই, আভেন বেকড ফিশ, পর্ক চপ, চিজি চিকেন ড্রামেট, ক্রিস্পি হানি ফ্রায়েড প্রন, ট্যাঞ্জি পর্ক ফিলে, রেড ট্রুফল, বেরি কিস ইত্যাদি।
কিমলি
চীনে খাবারের জন্য জনপ্রিয় এই রেস্তরাঁ। এখানে বিশেষ মেনুতে পাবেন খাও সোয়ে, ইয়াকিতোরি ডাক, স্মোকি বার বি কিউ ল্যাম্ব, চকোলেট ওয়ান্টন, লেমন চিজকেক ইত্যাদি।
ট্রাইব কাফে
একটু ভিন্ন ধরনের এই কাফেটি কন্টিনেন্টাল খাবারের জন্য বিখ্যাত। নিউ ইয়ার মেনুতে এখানে পাবেন চিকেন চাউডার স্যুপ, ক্রিস্পি ফিশ, মোরোক্কান বেকড ফিশ, স্পেকল ব্যান্ড ক্রিমি চিকেন টেট্রাজিনি, গ্রিলড ফিশ উইথ রাইস, রিচ পর্ক ভিন্দালু, কো অ্য ভিন কেবন, কেক ও হট চকোলেট।
ট্যামারিন্ড
এখানে ১ জানুয়ারি পর্যন্ত চলবে ভাসকো ফেস্ট। মেনুতে পাবেন কেরালা বাটার গার্লিক ক্র্যাব, রোস্টেড স্টাফড ডাক, ভেজিটেবল ইন ব্রাউন স্যস, গোয়ান ক্লাসি রোেটেড ল্যাম্ব, প্রন বালচাও, বম্বে ডাক ফিশ ইত্যাদি।
জঙ্গল সাফারি
বাচ্চাদের জন্য এক অনন্য আয়োজন করা হয়েছে এই রেস্তরাঁয়। ক্লাউন, সার্কাস টেন্ট, বেলুন শ্যুটার ইত্যাদি সবই ছিল এখানে। সঙ্গে ছিল নানা ধরনের খাওয়াদাওয়ার আয়োজন। পদেও পাবেন নানা নতুনত্ব। আমিষ ও নিরামিষ কাবাব থেকে মেন কোর্স সবেতেই ছিল স্বাদের ছোঁয়া। উৎসবের মরশুমে আমাদের মতো করে উদ্যাপন করার আনন্দই আলাদা, জানালেন রেস্তরাঁর কর্ণধার। সেই কারণেই এই ভিন্ন ধরনের আয়োজন।