Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

টেবিল এটিকেটের খুঁটিনাটি

বাড়ির টেবিল হোক বা পাঁচতারা হোটেল, খেতে বসে সঠিক আদবকায়দা না জানলে কিন্তু মুশকিল। কিন্তু কীভাবে জানবেন টেবিলে খেতে বসার জন্য কোনটি সঠিক কায়দা? অনেকেই বুঝতে পারেন না যে শুধুমাত্র টেবিল-চেয়ারে খেতে বসলেই ‘এটিকেট’ শেষ হয়ে যায় না। বরং প্রাথমিক কিছু আদবকায়দা অবশ্যই জেনে রাখা উচিত।

টেবিল এটিকেটের খুঁটিনাটি
  • ২১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বাড়ির টেবিল হোক বা পাঁচতারা হোটেল, খেতে বসে সঠিক আদবকায়দা না জানলে কিন্তু মুশকিল। কিন্তু কীভাবে জানবেন টেবিলে খেতে বসার জন্য কোনটি সঠিক কায়দা? অনেকেই বুঝতে পারেন না যে শুধুমাত্র টেবিল-চেয়ারে খেতে বসলেই ‘এটিকেট’ শেষ হয়ে যায় না। বরং প্রাথমিক কিছু আদবকায়দা অবশ্যই জেনে রাখা উচিত। 
ছোটো থেকেই শিশু যখন মায়ের কোল ছেড়ে টেবিলে খেতে বসতে শেখে, তখনই তাকে এসব এটিকেট বা সৌজন্য শেখানো উচিত। নইলে বিভিন্ন জায়গায় গিয়ে শুনতে হতে পারে, ‘টেবিলে বসে কীভাবে খাবার খেতে তা জানে না।’
সঠিক পন্থা কোনটি?
কয়েকটি প্রাথমিক বিষয় মনে রাখা ভালো। 
১) টেবিলে খেতে বসলে শান্ত হয়ে ধীর-স্থিরভাবে বসতে হয়। 
২) বাড়ির বাইরে কোথাও খেতে গেলে, টেবিলে বসার সময় রুমাল বা ন্যাপকিন নিজের কোলের উপর বিছিয়ে নেবেন। যাতে খাবার খাওয়ার সময় সেটি সরাসরি জামায় না পড়ে।
৩)  খেতে বসে আওয়াজ করে খাওয়া একেবারেই উচিত নয়। সবসময় খাওয়ার সময় মুখ বন্ধ রেখে চিবানো উচিত। 
৪)  হাতের কনুই টেবিলে রাখা যাবে না। মোবাইল ফোনও দূরে রাখুন।  
৫) খাওয়ার পর কাঁটাচামচ-ছুরি প্লেটের ডানপাশে সমান্তরালভাবে রাখতে হবে।
প্রাথমিক স্তরে এই কয়েকটি জিনিস মনে রাখলেই টেবিল এটিকেট -এর বর্ণপরিচয় জানা হয়ে যায়। 

Advertisement

বাড়তি খেয়াল 
মূল নিয়ম মেনে চলার পাশাপাশি আরও কিছু ক্ষেত্রে নজর দেওয়া দরকার। তবেই সৌজন্য সম্পূর্ণ হবে। 
১) খাবার পরিবেশন করার সময় খাবার বা লবণের পাত্র ডানদিকে রাখুন। 
২) নিজের প্লেটের খাবার শেষ না করে অতিরিক্ত খাবার প্লেটে নেবেন না। খাবার অপচয় করা উচিত নয়। 
৩) খাবার খাওয়ার সময় ছোটো ছোটো কামড় নিন। 
৪) খাবার মুখে থাকা অবস্থায় বাকি সদস্যদের সঙ্গে কথা বলা এড়িয়ে চলুন। ৫) অনেক সময়ই আমরা গরম খাবার প্লেটে নিয়ে খেতে বসি। এক্ষেত্রে, খাবার খুব গরম হলে ফুঁ না দিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন। তারপর সেটি খান।
৬) কোনো প্রয়োজনে টেবিল ছেড়ে উঠতে হলে খেতে বসা অন্য সঙ্গীদের অনুমতি নিন এবং তারপর টেবিল থেকে উঠুন। 
ছুরি কাঁটার ব্যবহার
টেবিলে খেতে বসার অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কাঁটাচামচ এবং ছুরি। কীভাবে এই দু’টির সঠিক ব্যবহার করবেন? সকলেই কাঁটাচামচ ধরবেন বাঁ হাতে, ছুরি থাকবে ডান হাতে। আমেরিকান শৈলী মানলে ডান হাতে ছুরি দিয়ে খাবার কেটে ফের ডান হাতে কাঁটাচামচ ধরে খেতে পারেন।  খাওয়া শেষ হয়ে গেলে খাবার প্লেটে কাঁটা এবং চামচ ক্রশ করে রাখুন। এর অর্থ আপনার খাওয়া শেষ। আপনি আর খাবার খাবেন না। খাওয়া শেষ না হয়ে থাকে সমান্তরাল ভাবে রাখুন কাঁটা এবং চামচকে। 
কথিকা পাল

Advertisement
সম্পর্কিত সংবাদ