বড় ধাক্কা বিধানসভায়, বিরোধী দলনেতার পদ হারালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
  • ২৭ নভেম্বর, ২০২৬ ১৬:৩২
Prefer us on Google

কলকাতা, ২৭ নভেম্বর: রাজ্য রাজনীতিতে বড়োসড়ো ধাক্কা। পশ্চিমবঙ্গে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। আজ, শুক্রবার কৃষ্ণ রাওয়ের সিঙ্গেল বেঞ্চ স্পিকারের এই সিদ্ধান্তকে ‘অবৈধ ও অগ্রহণযোগ্য’ বলে খারিজ করে দিয়েছে। একইসঙ্গে বিষয়টি পুনর্বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisement

চলতি বছরের বিধানসভা নির্বাচনের পর প্রদান বিরোধী দল হিসেবে দল উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। দলের তরফে প্রথমে প্রবীণ নেতা বিধায়ক শোভনদেব চট্রোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হয়। কিন্তু পাল্টা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূলের একটি বিদ্রোহী গোষ্ঠী বিরোধী দলনেতা পদের দাবি জানায়। বিদ্রোহী গোষ্ঠীর আবেদন মেনে স্পিকার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার হিসেবে স্বীকৃতি দেন। 
স্পিকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শোভনদেব চট্টোপাধ্যায়। গত আগস্ট মাসে আদালত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ঋতব্রতকে দু'মাসের জন্য পদে বহাল থাকার অনুমতি দেয়। এর পাশাপাশি মূল মামলাটি সিঙ্গেল বেঞ্চে রায়দানের নির্দেশ দেয়। আজ সেই মামলার রায় ঘোষণা করে আদালত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতা পদ খারিজ করল।