Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বকখালির সমুদ্র সৈকতে চারটি সিসি ক্যামেরা বসালেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও

ব্লক ও পুলিশ প্রশাসনের তরফে তো আগেই বসানো ছিল। এবার বকখালি সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা বসালেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও।

বকখালির সমুদ্র সৈকতে চারটি সিসি ক্যামেরা বসালেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও
  • ৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: ব্লক ও পুলিশ প্রশাসনের তরফে তো আগেই বসানো ছিল। এবার বকখালি সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা বসালেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও। পর্যটকদের উপর নজরদারির জন্য ব্লক ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বকখালির সমুদ্র সৈকতে পাঁচটি সিসি ক্যামেরা বসানো রয়েছে। পাশাপাশি পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা প্রায় ২৪ ঘণ্টা টহল দিচ্ছেন। বিশেষত দিনের বেলায় স্নানের সময় ভাটার পর জোয়ার এলে প্রশাসনের কর্মীদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হয়। কারণ সেই সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। ভাটার সময় বকখালিতে সমুদ্রের জল অনেকটাই দূরে চলে যায়। তাই পর্যটকদের স্নানের জন্যও দূরে যেতে হয়। এরপর জোয়ার এলে চারদিক থেকে জল বাড়তে থাকে। কিন্তু পর্যটকেরা তা বুঝে উঠতে পারেন না। আর তখন প্রায়ই দুর্ঘটনা ঘটে। এছাড়াও বিশেষ ছুটির দিনগুলিতে বকখালির সমুদ্র সৈকতে অনেক পর্যটক ভিড় জমান। তখন ওই এলাকায় বিভিন্ন রকমের দুষ্কর্ম হয়ে থাকে। সেই কারণেই বকখালির সমুদ্র সৈকতে যাওয়ার প্রধান রাস্তার শেষে একটি লোহার খুঁটি পুঁতে তার উপরে মোট চারটি ক্যামেরা বসিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণে মুখ করে ক্যামেরাগুলি বসেছে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ