Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

সিমলা চুক্তি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর দাবি খারিজ সেদেশের বিদেশ মন্ত্রকেরই

একদিন আগেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ দাবি করেছিলেন, ১৯৭২ সালের সিমলা চুক্তির মৃত্যু হয়েছে। অথচ প্রতিরক্ষামন্ত্রীর এই দাবি থেকে ১৮০ ডিগ্রি ঘুরে পাকিস্তানের বিদেশ মন্ত্রক শুক্রবার জানিয়ে দিল, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক কোনও বিষয় নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

সিমলা চুক্তি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর দাবি খারিজ সেদেশের বিদেশ মন্ত্রকেরই
  • ৭ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নয়াদিল্লি: একদিন আগেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ দাবি করেছিলেন, ১৯৭২ সালের সিমলা চুক্তির মৃত্যু হয়েছে। অথচ প্রতিরক্ষামন্ত্রীর এই দাবি থেকে ১৮০ ডিগ্রি ঘুরে পাকিস্তানের বিদেশ মন্ত্রক শুক্রবার জানিয়ে দিল, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক কোনও বিষয় নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আসিফের ওই মন্তব্যের প্রেক্ষিতে মন্ত্রকের এক শীর্ষস্থানীয় অফিসার জানান, ইসলামাবাদে উচ্চ পর্যায়ের যে বৈঠক হয়েছে, তাতে নয়াদিল্লির সঙ্গে কোনও চুক্তির ব্যাপারে আলোচনা হয়নি। কাজেই এখনই দ্বিপাক্ষিক কোনও বিষয় বাতিল করা হবে কি না, তা নিয়ে পাক সরকার কোনও সিদ্ধান্ত নেয়নি। এমনকী তিনি এই ইঙ্গিতও দেন সিমলা চুক্তি সহ অন্যান্য যে যে চুক্তি ভারতের সঙ্গে রয়েছে, তা সবই কার্যকর রয়েছে। 

Advertisement

গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর ভারতের অপারেশন সিন্দুর। চলতি অশান্তির পরিবেশে সিমলা চুক্তি পর্যালোচনা করার হুমকি দিয়েছিল পাকিস্তান। যদিও সরকারিভাবে তারা কিছুই জানায়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিমলা চুক্তি নিয়ে খোয়াজা আসিফের মন্তব্যের পরে ফের জল্পনা শুরু হয়। তিনি দাবি করেছিলেন, ভারত-পাকিস্তান ফের ১৯৪৮ সালের জায়গায় পৌঁছে গিয়েছে। যদিও সরকারিভাবে বিদেশ মন্ত্রক কার্যত আসিফের সেই মন্তব্য খারিজ করে দিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ