ওয়াশিংটন: কূটনৈতিক আলোচনা কার্যত থমকে। মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ইরানে নতুন করে হামলা চালানো হবে কি না, স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এহেন অবস্থানের মাঝেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য। ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ (তেজস্ক্রিয় পদার্থ দিয়ে তৈরি) হামলার পরিকল্পনা করছে তেহরান! তাদের নিশানায় ট্রাম্প প্রশাসনের একাধিক শীর্ষকর্তা। একটি মার্কিন সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন সাতজন মার্কিন আধিকারিক। যদিও এমন হামলা চালানোর মতো প্রয়োজনীয় লোকবল ও পরিকাঠামো তেহরানের হাতে নেই বলেই মনে করছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস বলেন, নজর রাখা হচ্ছে। এই মুহূর্তে দেশের অভ্যন্তরে তেমন কোনো হামলার হুমকি নেই।



