গত রবিবার পুলিশের এনকাউন্টারে নিহত রতন শেখের দেহ আজ, মঙ্গলবার রাত ১১টা নাগাদ নানুরের সাঁতরা গ্রামে পৌঁছল। এদিন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের পর সন্ধ্যায় দেহ নিয়ে রওনা দেয় পুলিশ। সরাসরি নিয়ে যাওয়া হয় রতনের পৈতৃক ভিটেতে। দেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরিজনেরা এবং জনাকয়েক গ্রামবাসীর উপস্থিতিতে দ্রুত সম্পন্ন হয় অন্ত্যেষ্টিক্রিয়া। গোটা এলাকায় মোতায়েন ছিল পুলিশ। উপস্থিত ছিলেন নানুর থানার একাধিক আধিকারিকও।
Advertisement

