সাহাবাবুর আদি ঢাকেশ্বরী প্রাইভেট লিমিটেডে এসে গেল পুজো কালেকশন। সঙ্গে বিয়ের কেনাকাটাও চলছে রমরমিয়ে। এখানে জন্মদিন উপলক্ষ্যে শুরু হয়েছে অফারও। প্রতি বছরই ৫ থেকে ১০ আগস্ট পর্যন্ত অ্যানিভার্সারি সেল চলে এখানে। এই সময় কেনাকাটা করলে বেনারসিতে ১৫ শতাংশ, ১০০০ টাকার উপর যে কোনও শাড়িতে ১০ শতাংশ ও ১০০০ টাকার নীচে কেনাকাটা করলে ৫ শতাংশ ছাড় পাবেন। তবে এবছর এই অফার মিলবে ১৫ আগস্ট পর্যন্ত। পুজোয় নতুন শাড়ি কেনা হোক বা উপহার দেওয়া, বাজেটফ্রেন্ডলি গিফট কে না চায়! ১০০০ টাকা থেকে এখানে শাড়ির নানা কালেকশন পাবেন। সাহাবাবুর আদি ঢাকেশ্বরী প্রাইভেট লিমিটেডের ট্যাগলাইনই হল ‘সাধ্যের মধ্যে সাধপূরণ’। তাই ১০০০ টাকা থেকেই এখানে শাড়ি পাবেন। ভ্যারাইটিতেও কম যায় না এই প্রতিষ্ঠান। ১০০০ টাকার পাশাপাশি ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ টাকারও অধিক মূল্যের শাড়ি পাবেন এখানে। ইক্কত, মহাবলীপুরম, কাঁথাস্টিচ, ফ্যান্সি বুটিক থেকে শুরু করে ভারতের সব প্রদেশের বিভিন্ন শাড়ি মিলবে। কলেজ স্ট্রিটের ছ’টি প্রতিষ্ঠানেই রয়েছে সাহাবাবুর ছবি। সেই ছবিই এই বিপণির পরিচিতি। এছাড়াও কোচবিহার, বহরমপুর, শিলিগুড়ি ও ঢাকাতেও সাহাবাবুর আদি ঢাকেশ্বরীর শাখা রয়েছে। শুধু শাড়িই নয়, উপহার দেওয়ার জন্য রেমন্ডস-এর প্যান্ট ও শার্ট পিসও এখানে পাবেন। দাম শুরু ৬৫০ টাকা থেকে। বিয়ের জন্য ধুতি-পাঞ্জাবিও পাবেন। এবছরের অন্যতম চাহিদা ‘রেখা শাড়ি’— যা আদতে টিস্যু কাঞ্জিভরম। এর দাম ১৫০০০-১৬০০০ টাকা। তবে এখানে এই শাড়ির রেপ্লিকা পাবেন মাত্র ২২০০-২৫০০ টাকায়। বুটিকের শাড়িও এখানকার ইউএসপি। মাত্র ১০০০ টাকাতেই এখানে পাবেন বুটিকের শাড়ি। ২৫০০-৩০০০ টাকার মধ্যে অসাধারণ কাঁথাস্টিচ পাবেন এখানে। মাত্র ৭৭৫ টাকায় পাবেন বিজয়ায় মাতৃবরণের জন্য প্রয়োজনীয় কোরিয়াল শাড়ির বিকল্প!



