Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

রেস্তরাঁর খবর

রাখি মানেই এক অবিচ্ছেদ্য বন্ধন। এই টান চিরকালীন। রাখি উৎসব তাই শুধুমাত্র ভাই বোনে সীমাবদ্ধ নয়।  বরং বন্ধুত্বের অঙ্গীকারে আবদ্ধ।

রেস্তরাঁর খবর
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পোর্টিকো সরোবর রেস্তরাঁয় রাখি মেনু

Advertisement

রাখি মানেই এক অবিচ্ছেদ্য বন্ধন। এই টান চিরকালীন। রাখি উৎসব তাই শুধুমাত্র ভাই বোনে সীমাবদ্ধ নয়।  বরং বন্ধুত্বের অঙ্গীকারে আবদ্ধ। এই দিনটিকে বিশেষ করে তুলতে নতুন মেনু সাজিয়ে বসেছে সরোবর পোর্টিকো কলকাতা। রেস্তরাঁর বিশেষ মেনুতে থাকবে ক্রিম অব টম্যাটো স্যুপ, চিজ চিলি গার্লিক রোস্ট, ফ্রায়েড চিকেন উইংস, স্টাফড তন্দুরি পোট্যাটো, দহি কা কাবাব, মাটন শিক কাবাব, চিকেন আলফ্রেডো, গন্ধরাজ চিকেন ফ্রাই, গোলবাড়ি কষা মাংস, চিংড়ি মালাইকারি, গোস্ত বিরিয়ানি, চিজ কেক, গাজরের হালুয়া, আইসক্রিম। দু’জনের খাওয়ার খরচ ১০০০ টাকা থেকে শুরু।

আওয়াধ ১৫৯০ রেস্তরাঁয় রাখির মেনু 

রাখি উপলক্ষ্যে আওয়াধ ১৫৯০ রেস্তরাঁয় রয়েছে মহাভোজের আয়োজন। রাখি মিলনের অনুষ্ঠান। এই উৎসবে খাওয়াদাওয়ার আয়োজনও চাই নতুন ধরনের। আমিষ ও নিরামিষ মিলিয়ে পাবেন হরেক ভোজ। মেনুতে রয়েছে মাটন গালৌটি কাবাব, মুর্গ কলমি কাবাব, আওয়াধি সুগন্ধি মাহি কাবাব, পনির সুগন্ধি কাবাব, ঝিঙ্গা তন্দুরি, মাশরুম গালৌটি, আওয়াধ স্পেশাল রান বিরিয়ানি, গোস্ত আওয়াধি হান্ডি বিরিয়ানি, গোস্ত ভুনা, ইরানি ঝিঙ্গা মশলা, মাহি কালিয়া, পনির কোর্মা, আওয়াধি ডাল সহ নানা পদ।

চ্যাপ্টার টু

রাখি উপলক্ষ্যে এই রেস্তরাঁয় পাবেন অভিনব মেনু। স্যালাড দিয়ে শুরু করে ডেজার্টে শেষ করুন এই ভোজ। রয়েছে সিজার স্যালাড, কোল্ড চিকেন স্যালাড, টম্যাটো বেসিল স্যুপ, ক্রিম অব ক্র্যাব মিট স্যুপ, এগ বেনেডিক্ট, বিয়ার ব্যাটার ফিশ, বেকল র‌্যাপ চিকেন, ডেভিলড ক্র্যাব, ফিশ অ্যান্ড চিপস, বেকন কার্বোনারা, পর্ক ভিন্দালু, জিপসি বিফ রোস্ট, গ্রিলড চিকেন সিজলার, নাটি ক্রাঞ্চি, কোকো হেভেন সহ আরও অনেক পদ। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ