রেস্তরাঁর খবর
  • ১০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আইটিসি-র পুজো অফার

Advertisement

• আইটিসি সোনার এবং আইটিসি রয়্যাল বেঙ্গল-এ দুর্গাপুজো উপলক্ষ্যে কলকাতায় বিশেষ ফেস্টিভ ডাইনিং এবং স্টে প্যাকেজ ঘোষণা করেছে। ১৫ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত এই প্যাকেজ চলবে। থাকছে জমকালো বুফে, বিশেষ উৎসবের মেনু থেকে ‘আ লা কার্ট’ অর্ডারও করতে পারবেন। বুফে এবং সেট মেনু ডাইনিং-এর সুবিধা থাকছে পলা, গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন, ইডেন প্যাভিলিয়ন, রয়্যাল ভেগা, আবর্তন-এ। আ লা কার্ট  ডাইনিং এবং লাউঞ্জে পাবেন  ঐতিহ্যবাহী অওধি, উত্তর-পশ্চিম সীমান্তের পেশাওয়ারি, পূর্ব এশিয়ার বৈচিত্রময় খাবার। 
দ্য ললিত গ্রেট ইস্টার্ন-এ ভোজ
• এখানে শুরু হতে চলেছে বিশেষ প্যাকেজ ‘আগমনির সুরে, পুজোর আনন্দে’! খাবার ও থাকার ব্যবস্থা দু’ক্ষেত্রেই এই প্যাকেজ পাবেন। এই সময় এখানে দু’জনের থাকার মূল্য শুরু হচ্ছে ১২,৫০০ টাকা থেকে। তবে ১২ বছর বয়স পর্যন্ত শিশুর থাকার জন্য কোনো খরচ পড়বে না। এছাড়া আজ, মহালয়ার দিন বিশেষ প্রাতরাশ এবং প্রিমিয়াম ফেস্টিভ মহাভোজ বুফে পাবেন। ১৬-২১ অক্টোবর পর্যন্ত শুভ পুজো, শুভ ভোজ-এর খরচ জনপ্রতি ২,৫৯৯ টাকা, মিডনাইট বুফের খরচ জনপ্রতি ১৩৯৯  টাকা।
৬ বালিগঞ্জ প্লেস-এ পুজো
• শহরে এদের সবক’টি আউটলেটেই শুরু হবে পুজোর বিশেষ বুফে। তার আগে ১১ অক্টোবর পর্যন্ত চলছে ‘নারকেল গুড়ুম’ উৎসব। নারকেল দেওয়া নানা পদের সমাহার মিলবে আ লা কার্টে মেনুতে। নারকেল দেওয়া ঘন ডাল, বাদাম ভর্তা, নারকেলের পুরভরা কাঁকরোল, চিংড়ির জলডোবা, নারকেলি ইলিশ, নারকেল বাটা দেওয়া মাটন, নারকেলের হরেক মিষ্টি, ইত্যাদি পাবেন। পুজোর স্পেশাল বুফে পঞ্চমী থেকে  দশমী পর্যন্ত। এখানে পাবেন নানারকম শরবত, ভর্তা, ভাজাভুজি, ভেটকি, চিংড়ি, পাবদা, চিকেন, মাটনের বিভিন্ন পদ। আমিষ বুফের খরচ ১৭৫০ জনপ্রতি, নিরামিষ বুফের খরচ ১৫৫০ টাকা জনপ্রতি ও শিশুদের জন্য খরচ পড়বে ১৩৫০ টাকা জনপ্রতি। কর অতিরিক্ত।  
জাইকা-য় পুজোর মেনু
• সপ্তমী থেকে দশমী পর্যন্ত খাদ্যরসিকদের জন্য একটি বিশেষ মেনু উপহার দিচ্ছে জাইকা। সপ্তমীতে বাঙালির ক্লাসিক এবং ঘরোয়া স্টাইলের পছন্দের খাবার, অষ্টমীতে পুজোর ভোগ থেকে অণুপ্রাণিত হওয়া মেনু পাবেন। নবমীতে জমিদারী, মোগলাই ও ট্যাংরার রন্ধনশৈলী থেকে অনুপ্রাণিত একটি গ্র্যান্ড ফিস্টের সমাহারও থাকছে। সবশেষে দশমীতে থাকছে বিজয়া ভোজ। খাওয়ার খরচ ১৪৯৯ টাকা জনপ্রতি, পানীয় সহ খরচ জনপ্রতি ২৭৯৯ টাকা। রবিনসন স্ট্রিটে এই হোটেলের রেস্তরাঁয় সম্প্রতি শুরু হয়েছে নতুন মেনু। ডাল শোরবা, রাজস্থানি দহি বড়া-র মতো স্টার্টার থেকে দেশি ঘি তন্দুরি মুর্গ, মুমতাজ টাংড়ি সহ নানা আমিষ পদ পাবেন। নিরামিষেও বিকল্প রয়েছে। পাবেন আকর্ষণীয় ডেজার্ট। খাওয়ার খরচ ১৫০০ টাকা দু’জনের।
চাওম্যান-এ স্পেশাল অফার
•১৩-২০ অক্টোবর কলকাতা-সহ বেঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লি, চেন্নাই ও মুম্বইয়ের চাওম্যান-এর শাখাগুলি রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে। থাকছে মাটন মোমো, কলকাতা স্টাইল চিলি চিকেন, ড্রামস অব হেভেন, পেপার গার্লিক প্রন, জায়ান্ট টাইগার প্রন। চাওম্যান পে-র মাধ্যমে মিলবে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড়।