পুজোর মুখে সেল শুরু শ্যামবাজারের নামী বস্ত্রপ্রতিষ্ঠান বেনারসি টেক্সটোরিয়ামে। এখানে বাংলাদেশি ঢাকাই পাবেন ৫৫০ টাকায়। রেঞ্জ রয়েছে ৪৮০০ টাকা পর্যন্ত। ভাগলপুরী সিল্ক প্রিন্টের জন্য বাজেট রাখুন ১০৫০-১২৫০ টাকা। ভাগলপুরী তসর সিল্ক মিলবে ১২৫০-১৮০০ টাকার মধ্যে। ভাগলপুরী তসর পাবেন ১৭৫০ টাকা থেকে। ভাগলপুরী সিল্ক টিস্যু ১৩৫০-১৬৫০ টাকার মধ্যে। সাউথ কটন শুরু ৫৫০ টাকা থেকে। আসল মঙ্গলগিরি কটন ১২৫০-১৪৫০ টাকার মধ্যে। কাঞ্চিকটন ১৪৫০ টাকায়। তসর প্রিন্ট মিলবে ১৮৫০ টাকায়। খাঁটি তসরের উপর প্রিন্ট, কপার জরি পাড়ের শাড়ি ২৫৫০ টাকায়। চান্দেরি সিল্কের দাম ৮৫০-১৬০০ টাকার মধ্যে। কাঞ্চি সিল্ক পাবেন ১৮৫০-৩৫৫০ টাকায়। সাউথ সিল্ক ২৮৫০-৩৫০০ টাকা রেঞ্জে। সাউথ পশমিনা বেনারসি পাবেন ১৮০০-৩৫০০ টাকায়। পিওর টিস্যু বেনারসি ৬৫০০ টাকা। আর্নি সিল্ক পাবেন ৫৮০০-৬৫০০ টাকায়। সিল্ক লিনেন মিলবে ১৮৫০-২৫০০ টাকার রেঞ্জে। সাউথ ব্রোকেটের দাম পড়বে ১৫৫০-১৮০০ টাকা। কোটা ঢাকাই পাবেন ১৮৫০ টাকায়। সফট ঢাকাই ৭৫০-১৮৫০ টাকার মধ্যে পাবেন। হ্যান্ডলুম ঢাকাই ৫৫০-১৬০০ টাকায়। কোটা চান্দেরি ১০৪০-১৪০০ টাকায়। ভেঙ্কটগিরি কটন মিলবে ১২৫০ টাকায়। পিওর নারায়ণপেট খুঁজলে বাজেট রাখুন ৬৪০০ টাকা। তসর পটচিত্রের দাম ৩৫০০-৪২০০ টাকা। বিষ্ণুপুরী সিল্ক ৩২০০-৪২০০ টাকায়। কাতান প্রিন্ট মিলবে ৪৫০০ টাকায়। অর্গ্যাঞ্জা সিল্ক ২৫০০-৩৮০০ টাকার রেঞ্জে। টিস্যু অর্গ্যাঞ্জা ৩৫০০-৪৮০০ টাকায়। খাড্ডি বেনারসির দাম ৩৫০০-৬৮০০ টাকা। কোরা কাতান ৫৫০০-৭৫০০। মাহেশ্বরী সিল্ক পাবেন ১৫৫০ টাকায়। পিওর খাদি কটন শুরু ২৫০০ টাকা থেকে। বেনারসির উপর ১০-১৫ শতাংশ বিশেষ ছাড় থাকছে। প্রতি রবিবার শোরুম খোলা। ঠিকানা: ৪/১, কালাচাঁদ সান্যাল লেন, শ্যামবাজার সিইএসসি-র বিপরীতে।



