Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

নকশির রূপকথা

লাল, নীল, হলুদ, সবুজ— নানা রঙের সুতো। কাপড়ের উপর ছড়িয়ে আছে ছবির মতো। কখনো পাখি, কখনো পালতোলা নৌকা তৈরি হয়েছে রঙিন সুতোর নকশায়। নানা ধরনের হাতের সেলাই এই বাংলার ঐতিহ্য।

নকশির রূপকথা
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• লাল, নীল, হলুদ, সবুজ— নানা রঙের সুতো। কাপড়ের উপর ছড়িয়ে আছে ছবির মতো। কখনো পাখি, কখনো পালতোলা নৌকা তৈরি হয়েছে রঙিন সুতোর নকশায়। নানা ধরনের হাতের সেলাই এই বাংলার ঐতিহ্য। তার মধ্যে কাঁথা অন্যতম। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও এর সমান কদর। চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে অভিনেত্রী শোলাঙ্কি রায়ের পরনে সেই কাঁথা কাজের শাড়ি। ঘন জামরঙা তসরের থানের উপর নানা সুতোর নকশায় তৈরি হয়েছে এই কাঁথার শাড়ি। পাখির মোটিফের রং কেমন হবে, তা নিয়েও আলাদা করে ভাবনাচিন্তা করেছেন শিল্পী। আবার জামরঙের জমির উপর কোন রঙের ফুল কনট্রাস্ট তৈরি করবে, তা নিয়ে রয়েছে ভাবনা। পাড় জুড়ে চার রকমের বর্ডার। কোনোটা সরু। কোনোটা একটু চওড়া। শাড়ির নিজস্ব ব্লাউজ রয়েছে। কিন্তু অভিনেত্রী অন্য একটি ব্লাউজ দিয়ে কনট্রাস্ট করেছিলেন। ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হলে আপনিও নানা ধরনের ব্লাউজ দিয়ে টিম-আপ করতে পারেন। শাড়ি পরতে ভালোবাসেন শোলাঙ্কি। তাঁর সংগ্রহে নানা প্রদেশের শাড়ি রয়েছে। কিন্তু বাংলার শাড়ির প্রতি অন্য রকম ভালোবাসা। কাঁথার কাজে ধরা থাকে ভালোবাসা। হালকা শাড়ি অভিনেত্রীর পছন্দ। বেশিরভাগ সুতি, খাদি, লিনেন তিনি পরেন। তবে তসর, সিল্কের আভিজাত্যও তাঁকে টানে। হালকা মেকআপ করেছিলেন শোলাঙ্কি। ছোট্ট টিপ, গ্লসি লিপস্টিকেই সাজ সম্পূর্ণ। এর সঙ্গে ছিল রুপোর গয়না। গলায় একটি স্টেটমেন্ট পিস। আংটি, দুল, বালা সবেতেই ছিল এথনিক ছোঁয়া। এই ধরনের ঐতিহ্যবাহী শাড়ি নিজেই আসলে যেন গয়নার মতো। তার সঙ্গে রুপোর মিশেলে অন্যরকম লুক তৈরি হয়েছে।

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য  

Advertisement
সম্পর্কিত সংবাদ