সংবাদাদাতা, আলিুরদুয়ার: বিয়ের পর প্রথম বছর। তাই সেইদিন স্মরণীয় করে রাখার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন দম্পতি। কিন্তু সেইদিনই তাদের জীবনের শেষ দিন হবে তা ভবেতে পারেনি কেউই। অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথেই পথদুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। আর এই দুর্ঘটনাতেই মৃত্যু হয় ওই দম্পতির। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ডিমডিমা চা বাগান সংলগ্ন এলাকায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, মৃত দম্পতির নাম বিশাল সাহা(৩০) ও বর্ষা সাহা(২৭)। ফালাকাটার জটেশ্বর সাহা পাড়ার বাসিন্দা তাঁরা। এদিন তাঁদের প্রথম বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষ করে সেখান থেকে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন তাঁরা। কিন্তু ডিমডিমা চা বাগান এলাকায় পৌঁছতেই উল্টোদিক থেকে আসা এখটি কন্টেনারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের। বিকট শব্দ শুনে স্থানীয়া ছুটে আসেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশালের। পরে বর্ষাকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মাত্র এক বছর তাঁদের বিয়ে হয়েছিল। তাঁর মধ্যেই এই দম্পতির মৃত্যুর ঘটনায় শোকের চায়া নেমে এসেছে গোটা এলাকায়।



