Bartaman Logo
১০ জুন, ২০২৬

ধর্ষণের জন্য ইন্টারনেট দায়ী, দাবি মধ্যপ্রদেশের ডিজিপির

একা পুলিস ধর্ষণ রুখতে পারবে না। এমনই দাবি মধ্যপ্রদেশ পুলিশের ডিজিপি কৈলাস মাকওয়ানার। রবিবার উজ্জ্বয়িনীর এক প্রশাসনিক বৈঠকের যোগ দিয়েছিলেন তিনি।

ধর্ষণের জন্য ইন্টারনেট দায়ী, দাবি মধ্যপ্রদেশের ডিজিপির
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

উজ্জ্বয়িনী (মধ্যপ্রদেশ): একা পুলিস ধর্ষণ রুখতে পারবে না। এমনই দাবি মধ্যপ্রদেশ পুলিশের ডিজিপি কৈলাস মাকওয়ানার। রবিবার উজ্জ্বয়িনীর এক প্রশাসনিক বৈঠকের যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকে বেরোলে তাঁকে প্রশ্ন করা হয় সমাজে অপরাধের বাড়বাড়ন্ত নিয়ে। বিশেষ করে ধর্ষণের মতো অপরাধ কেন এত বাড়ছে, সে বিষয়ে জানতে চাওয়া হয় পুলিসকর্তার কাছে। উত্তরে কৈলাস বলেন, ধর্ষণের জন্য একাধিক বিষয় দায়ী হতে পারে। তাঁর কথায়, ‘ইন্টারনেটে অশ্মীলতার ছড়াছড়ি। দামি মোবাইলে সেসব সহজেই দেখতে পাচ্ছে সবাই। যুবসমাজ মদের নেশায় কাবু, নীতিনৈতিকতা ভুলেছে।’ তিনি আরও বলেন, ধর্ষণের মতো অপরাধ বাড়ার প্রাথমিক কারণ এইসবই। তাঁর দাবি, ‘যুব সমাজকে সহজেই মোহগ্রস্ত করে ফেলছে ইন্টারনেট। অশ্মীলতার মারাত্মক প্রভাব পড়ছে তাঁদের মনে।’ তাতেই বাড়ছে অপরাধ, দাবি ডিজিপির। এই কথার প্রসঙ্গ ধরে কৈলাস বলেন, ‘একা পুলিসের পক্ষে ধর্ষণের মতো অপরাধ বন্ধ করা সম্ভব নয়।’ তাঁর অভিযোগ, ‘যুবসমাজের এই অবনতির জন্য দায়ী তাঁদের পরিবারও। ঠিকমতো শিক্ষা দেওয়া হচ্ছে না বাড়ি থেকে।’ কোনটা ঠিক কোনটা ভুল বিচার করার ক্ষমতা হারিয়েছে যুবসমাজ,অভিযোগের সুরে এমনই ইঙ্গিত করেছেন ডিজিপি। তাঁর আক্ষেপ, ‘একসময় শিক্ষক অভিভাবকদের কথা শুনত বাড়ির ছোটরা। কিন্তু এখন এমনটা হয় না।’ আর তাই আরও অবক্ষয় হচ্ছে সমাজের, মনে করছেন মধ্যপ্রদেশ পুলিশের ডিজি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ