মুখ্যমন্ত্রীর অবমাননা! সাসপেন্ড ইনস্পেক্টর
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিশ বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীর নামে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাসপেন্ড হলেন কলকাতা পুলিসের ইনস্পেক্টর পদমর্যাদার এক অফিসার। নাম ইকলাখ আহমেদ। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন। মার্চ মাস থেকে যা তাঁর ৬৭৮ নম্বর  বিজ্ঞপ্তি।

Advertisement

১৯৯৯ সালের কলকাতা পুলিশ ব্যাচের ইকলাখ আহমেদ। সেই ব্যাচের অন্যান্য সহকর্মীদের সঙ্গে একটি হোয়াটসঅ্যাপে গ্রুপে ছিলেন এই ইনস্পেক্টর। সেখানেই কালীপুজোয় বাজি পোড়ানো নিয়ে আলাপ আলোচনা চলছিল। অভিযোগ, পুলিশ সহকর্মীদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই ‘সিএম’ উল্লেখ করে অবমাননাকর মন্তব্য করেন তিনি। সেই হোয়াটসঅ্যাপ চ্যাট হাতে এসে পৌঁছেছে ‘বর্তমান’-এর। তাতে লেখা, ‘সিএম... মত কা সওদাগর... লাশ বেচ কর পয়েসা কামায়েগা?’ (চ্যাটের সত্যতা যাচাই করেনি বর্তমান)। কিছুক্ষণের মধ্যেই সেই মন্তব্য মুছে দেন ইনস্পেক্টর। কিন্তু তার আগেই চ্যাটের স্ক্রিনশট লালবাজারে কর্তাদের হাতে গিয়ে পড়ে। 
কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটপোস্টের ওসির দায়িত্বে ছিলেন ইকলাখ। মুখ্যমন্ত্রীর নামে অবমাননাকর মন্তব্যের পরই তাঁকে সেই পদ থেকে সরিয়ে ফার্স্ট ব্যাটালিয়নে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সূত্রের খবর, এরপরই লালবাজারে ডেকে পাঠানো হয় ইনস্পেক্টরকে। তাঁকে শো-কজ করা হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় রাতেই অভিযুক্ত ইনস্পেক্টরকে সাসপেন্ড করেন লালবাজার-প্রধান।