শিয়ালদহ এসিজেএম কোর্টে প্রথম মহিলা মুখ্য সরকারি কৌঁসুলি
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহের এসিজেএম কোর্টে কলকাতা পুলিশের তরফে প্রথম মুখ্য সরকারি আইনজীবী হিসেবে দায়িত্ব নিলেন সোমা বিশ্বাস। এর আগে তিনি কলকাতার জুভেনাইল জাস্টিস বোর্ডে সরকারি কৌঁসুলি হিসেবে দায়িত্বভার সামলেছেন। ব্যাঙ্কশালের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে মুখ্য সরকারি আইনজীবী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন দীপনারায়ণ পাকড়াশি। অন্যদিকে, ব্যাঙ্কশাল কোর্টের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালতে মুখ্য সরকারি আইনজীবী হিসেবে আসলেন স্নেহাংশু ঘোষ। তিনি শিয়ালদহ এসিজেএম কোর্টে মুখ্য সরকারি কৌঁসুলি পদে ছিলেন। 

Advertisement