হাইট বার ভেঙে বিপত্তি বাইপাসে
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ই এম বাইপাসে হাইট বার ভেঙে বিপত্তি। বাইপাস থেকে লেকটাউনগামী উড়ালপুলের মুখে এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ আটকে ছিল বাইপাসের রাস্তা। তার জেরে যানজট তৈরি হয়। পুলিশের দাবি, এদিন সন্ধ্যা সাতটা নাগাদ একটি ছোট মালবাহী গাড়ি যাওয়ার সময় উড়ালপুলের মুখে হাইটবারে ধাক্কা লাগে। তাতে সেটি ভেঙে পড়ে। এরপর দ্রুত পরিস্থিতি সামলানোর চেষ্টা হয়। সাড়ে সাতটা নাগাদ রাস্তা দিয়ে ফের যানবাহন চলাচল শুরু হয়। -নিজস্ব চিত্র

Advertisement