পণ্যবাহী গাড়ির ধাক্কা, ভেঙে পড়ল উল্টোডাঙ্গা ফ্লাই ওভারের হাইটবার
  • ১০ নভেম্বর, ২০২৬ ২৩:১১
Prefer us on Google

পণ্যবাহী গাড়ির ধাক্কায় ভেঙে পড়ল উল্টোডাঙ্গা ফ্লাই ওভারের হাইটবার। পণ্যবাহী গাড়িটি হাইটবারে ধাক্কা মেরে চলে যাওয়ার পর অন্য একটি গাড়ির উপরে হাইটবারটি ভেঙে পড়ে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বাইপাস থেকে ভিআইপি রোডগামী লেনে দুর্ঘটনাটি ঘটেছে বলে সূত্রের খবর। দুর্ঘটনার জেরে বাইপাসে তীব্র যানজট দেখা দিয়েছে।  

Advertisement