গরহাজির মহুয়া
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিআইডি ডেকে পাঠালেও মঙ্গলবার হাজিরা দিলেন না তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে বৈঠক করলেও সেখানে ডাক পাননি রাজ্যের তিন সংখ্যালঘু আইপিএস অফিসার। এমন অভিযোগ করে একটি টুইট করেছিলেন মহুয়া। তাঁর টুইটের পরিপ্রেক্ষিতে সিআইডি তদন্ত করে দেখে বিষয়টি ভিত্তিহীন। তারপরেই সাংসদের বিরুদ্ধে মামলার করে সাইবার শাখা। তার পরিপ্রেক্ষিতে এদিন মহুয়াকে তলব করেছিল সিআইডি। কিন্তু তিনি হাজিরা দেননি।

Advertisement