Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

ঝালেঝোলে

সেপ্টেম্বর মাসের ‘ঝালে ঝোলে’ প্রতিযোগিতার বিজয়ী পায়েল বিশ্বাস । সঙ্গে থাকছে তাঁর পাঠানো রেসিপি।

ঝালেঝোলে
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সেপ্টেম্বর মাসের ‘ঝালে ঝোলে’ প্রতিযোগিতার বিজয়ী পায়েল বিশ্বাস । সঙ্গে থাকছে তাঁর পাঠানো রেসিপি।

Advertisement

ইলিশের কোরমা

উপকরণ: ইলিশ ৬-৭ টুকরো, টক দই  কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা  চা চামচ, কাজুবাদাম বাটা ১ টেবিল চামচ, সানরাইজ গোটা পোস্ত ১ টেবিল চামচ, কাঁচালংকা ৩-৪টি, দুধ  কাপ, নারকেলের দুধ  কাপ, ঘি ১ টেবিল চামচ, সাদা তেল ২ টেবিল চামচ, দারচিনি ১টি, এলাচ ২টি, লবঙ্গ ২টি, চিনি  চা চামচ, নুন ও হলুদ পরিমাণ মতো, গোলাপ জল  চা চামচ, কেওড়া জল কয়েক ফোঁটা, জাফরান সামান্য।

প্রণালী: পোস্ত ১৫ মিনিট হালকা গরম জলে ভিজিয়ে বেটে নিন। ইলিশে নুন ও সামান্য হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে রাখুন। কড়াইতে তেল ও ঘি গরম করে দারচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিন। পেঁয়াজ বাটা দিয়ে রান্না করে আদা-রশুন বাটা, কাজুবাদাম বাটা ও পোস্ত বাটা দিয়ে কষিয়ে নিন। আঁচ কমিয়ে ফেটানো দই দিয়ে নাড়তে থাকুন। দুধ ও নারকেলের দুধ দিয়ে নুন, চিনি মেশান। গ্রেভি ফুটলে ইলিশ ও কাঁচালংকা দিয়ে ঢেকে কম আঁচে ৫-৬ মিনিট রান্না করুন। শেষে জাফরান মেশানো গরম দুধ, গোলাপ জল ও কেওড়া জল দিয়ে এক মিনিট রেখে গ্যাস বন্ধ করুন। ১০ মিনিট ঢাকা দিয়ে রেখে সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Advertisement
সম্পর্কিত সংবাদ