Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

হোটেল রেস্তরাঁর খবর

গ্রীষ্মকালের মেনু মানে একটু ভিন্ন স্বাদের খাবার। দহন দিনে যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না তখন এমন খাবার চাই যা শরীর ঠান্ডা রাখবে।

হোটেল   রেস্তরাঁর  খবর
  • ২৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শহরে নতুন রেস্তরাঁ স্কারলেট
মনি স্কোয়্যার মল-এ স্কারলেট রেস্তরাঁর নবতম শাখাটি খুলেছে সম্প্রতি। সব বয়সের কথা মাথায় রেখেই রেস্তরাঁর মেনু সাজানো হয়েছে বলে জানালেন এগজিকিউটিভ শেফ নাজরে আলম। তিনি বলেন কলকাতায় আমিষ ও নিরামিষ দু’রকমের খাবারই জনপ্রিয়। ফলে মেনু বাছাইয়ের সময় সেদিকে খেয়াল রাখতে হয়। এই বিষয়ে রেস্তরাঁর ম্যানেজার অ্যান্টনি বিবেক পাল জানালেন সারা সপ্তাহ ধরেই এখানে মানুষের ভিড় জমে থাকে। একটু ভিন্ন স্বাদের মেনু রয়েছে বলে লোকের আগ্রহও বেশি। পিৎজা, হোল মিল বোল সহ বিভিন্ন ধরনের খাবার পাবেন এখানে। সকলেই পছন্দ করেন এই ধরনের খাবার। এছাড়াও মরশুমি মেনুও তৈরি করা হয়। যেমন এই মুহূর্তে চলছে ম্যাংগো মেনু। এই রেস্তরাঁর বিশেষত্ব ডেজার্ট। সেগুলো এখানে ক্রমশ জনপ্রিয়ও হয়ে উঠছে। মেনুতে পাবেন হ্যাম অ্যান্ড চিজ অমলেট, স্পিনাচ অ্যান্ড মাশরুম অমলেট, সাবুদানা রিসোতো, তিরামিসু ফ্রেঞ্চ টোস্ট, চিকেন অ্যাভোকাডো হ্যাম অ্যান্ড ফ্রায়েড এগ ফ্রেঞ্চ টোস্ট, টোম্যাগো, কটেজ চিজ কাটসু স্যান্ডো, চিজ ওভারলোড ফ্রাইস, সিজার স্যালাড, কেটো স্যালাড, গ্রিলড চিকেন মেক্সিকান বোল, গ্রিলড ফিশ উইথ লেমন বাটার স্যস সহ আরও হরেক পদ।

Advertisement

অর্ক’জ রেস্তরাঁয় আম এঁচড়ের যুগলবন্দি
সিটি সেন্টার ১ অর্ক’জ রেস্তরাঁয় চলছে আম আর এঁচড়ের যুগলবন্দি মেনু। এই মাসের শেষ পর্যন্ত থাকবে এই মেনু। পাবেন আমপোড়া শরবত, ম্যাংগো মিন্ট কুলার, এঁচড়ের চপ, এঁচড় চিংড়ির কাটলেট, কেরি ফিশ টিক্কা, এঁচড়ের ডালনা, এঁচড় আলু পোস্ত, এঁচড়ের বিরিয়ানি, আম শোল, এঁচড় ভুনা মাটন, বেকড ইয়োগার্ট উইথ ম্যাংগো সহ আরও নানা পদ। রেস্তরাঁর জেনারেল ম্যানেজার কৌশিক সেনগুপ্ত বলেন, এঁচড় আর আম এমনই দু’টি খাবার যা বাঙালিকে গ্রীষ্মের দুপুরে মায়ের হাতের রান্নার কথা মনে করিয়ে দেয়। সেই স্বাদের খানিকটা ধরে রাখার চেষ্টাই করেছেন শেফরা। আর তারই সঙ্গে বাঙালিকে গ্রীষ্মের স্বাদ দিতেও এই যুগলবন্দি মেনুর আয়োজন করা হয়েছে রেস্তরাঁয়। দু’জনের খাওয়ার খরচ মোটামুটি ৮০০ টাকা থেকে শুরু। 

ইউয়াচা রেস্তরাঁয় সামার মেনু
গ্রীষ্মকালের মেনু মানে একটু ভিন্ন স্বাদের খাবার। দহন দিনে যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না তখন এমন খাবার চাই যা শরীর ঠান্ডা রাখবে। সেই কথা ভেবেই কোয়েস্ট মলের ফাইন ডাইনিং রেস্তরাঁ ইউয়াচায় শুরু হয়েছে সামার মেনু। পাবেন ওরিয়েন্টার স্যালাড উইথ লোটার রুট চিপস, এশিয়ান গ্রিন স্যুপ উইথ শ্রেডেড চিকেন, স্টার ফ্রায়েড চাইনিজ গ্রিনস, ব্রেইজড চিকেন উইথ ওয়াটার চেস্টনাট, চকোলেট হেজেলনাট আইসক্রিম সহ বিভিন্ন পদ। দু’জনের খাওয়ার খরচ মোটামুটি ৩০০০ টাকা। গরমকাল জুড়েই পাবেন এই মেনু। চলবে জুন মাসের শেষ পর্যন্ত।

Advertisement
সম্পর্কিত সংবাদ