জাইকা রেস্তরাঁয় নতুন মেনু
জাইকা রেস্তরাঁয় নতুন মেনু
অরিয়াস হোটেলের ভারতীয় রেস্তরাঁ জাইকায় শুরু হয়েছে নতুন মেনু। এই বর্ষায় ডাল শোরবা খুবই জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করছে হোটেল কর্তৃপক্ষ। পাঁচমিশালি ডাল দিয়ে তৈরি এই স্যুপ বৃষ্টিভেজা দিনের পক্ষে আদর্শ। এছাড়া আছে জাইকা ফুচকা। এখানে পুরের ভিতর একটু টুইস্ট রেখেছেন শেফ। আভোকাডো, অরেঞ্জ ক্যাভিয়ের ইত্যাদি দিয়ে তৈরি হয়েছে ফুচকার পুর। এছাড়া রয়েছে রাজস্থানি দইবড়া, রুমালি পাঁপড়, নান রুটি দিয়ে তৈরি টাকো, মালাই ব্রকোলি, দেশি ঘি তন্দুরি মুর্গ, পনির টিক্কা, মুমতাজ টেংরি সহ বিভিন্ন স্টার্টার। মেন কোর্সের হাইলাইট হিসেবে রয়েছে রান-এ-জাইকা। এই পদে বিভিন্ন শাহি মশলা সহযোগে মাটন রান ঢিমে আঁচে তন্দুর করা হয়। এছাড়াও আছে মিলোনি সবজি, শাক পনির, গোস্ত বোটি মশলা, তাওয়া ফিশ ইত্যদি। যাঁরা বিরিয়ানি ভালোবাসেন তাঁদের জন্য মাটন ও চিকেনের পাশাপাশি রয়েছে চিংড়ির বিরিয়ানি। মিষ্টির মধ্যে পাবেন টুটিফ্রুটি সানডে, নলেন গুড়ের আইসক্রিম সহ নানা পদ।
সিসিলিয়ানায় মেনু বদল
ফোরাম মলের সিসিলিয়ানা রেস্তরাঁয় পাবেন নতুন স্বাদে ঠাসা মেনু। আধুনিক ইতালিয়ান রেস্তরাঁ হিসেবে শহরবাসীর মনে নিজস্ব ছাপ ফেলেছে সিসিলিয়ানা রেস্তরাঁ। কর্ণধার অঞ্জন চট্টোপাধ্যায় জানালেন, গত এক বছর ধরেই রেস্তরাঁ এবং তার খাবার বিভিন্ন বয়সের খাদ্যরসিকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। মেনুতে পাবেন স্বাদের বৈচিত্র। এডামামে আরানসিনি, সুইট পট্যাটো পারসিলেদে, ক্যানোলি, লিংগুইন আলা সারডিনিয়া, বালসামিক পনির, হারিসা স্পাইসড গ্রিলড চিকেন উইথ হামাস, ফিশ এস্কালপস, বিসকফ বেলা চিয়াও, তিরামিসু, ম্যাঙ্গো মোজারেলা কেপ্রিস, ম্যাঙ্গো চিলি বালসেমিক প্রন, মাশরুম র্যাভিওলি, ম্যাঙ্গো ট্রেস লেচে, রিসোতো আলা জিকোতি সহ আরও নানা পদ পাবেন।
ইলিশ উৎসবে দ্য ডকইয়ার্ড কো
প্রতি বছর বর্ষার মরশুমে জমিয়ে ইলিশ ভোজ না হলে বাঙালির চলে না। সেই কথা মাথায় রেখেই খিদিরপুর অঞ্চলের দ্য ডকইয়ার্ড কো রেস্তরাঁয় শুরু হয়ে গিয়েছে ইলিশ উৎসব। জুলাই মাস ধরেই এই উৎসব চলবে। মেনুতে পাবেন ইলিশের নানারকম পদ। তার মধ্যে উল্লেখযোগ্য, ইলিশ মাছের তেল লংকা, লাউ পাতায় ইলিশ ভাপা, ইলিশ উল্লাস, ইলিশের টক, বেগুন দিয়ে কাঁচা ইলিশ মাছের ঝোল, ইলিশ পোলাও, ইলিশের তেল ঝাল ও ইলিশ থালি। এই থালিতে থাকবে সাদা ভাত, ডাল, ইলিশ ভাজা, ইলিশের মাথা দিয়ে পুঁইশাক, কালো জিরে ও বেগুন দিয়ে ইলিশের ঝোল, ঝুরি ভাজা আলু, বেগুন ভাজা, কাঁচা আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা। থালির দাম ১৩৪৯ টাকা। এছাড়া বাকি পদের দাম মোটামুটি ৬৯৯ টাকা থেকে ৮১৯ টাকার মধ্যে।
আমিনিয়ায় আকর্ষণীয় মেনু
জুলাই মাস জুড়েই আমিনিয়া রেস্তরাঁয় চলবে গ্রীষ্মকালীন মেনু। আমের নানারকম পদ পাবেন, বিভিন্ন ধরনের পানীয় পাবেন এই মেনুতে। পাবেন ম্যাঙ্গো রাবড়ি লস্যি, ম্যাঙ্গো ফিরনি, ম্যাঙ্গো আইসক্রিম ইত্যাদি। ম্যাঙ্গো রাবড়ি লস্যিতে অতিরিক্ত ক্রিমযুক্ত টেক্সচার রয়েছে। এর স্বাদ যেমন ভালো তেমনই রাবড়ি থাকায় এতে পেটও ভরে যায়। সবে গ্রীষ্ম শেষ হয়েছে। এখনও বাজারে আম মিলছে। তাই এই সময়কার মেনু ঠিক করার সময় আমের উপর বিশেষ নজর দিয়েছে আমিনিয়ার শেফ। পাশাপাশি এমন কিছু খাবার মেনুতে রেখেছেন যা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।
আর্টসি কফি অ্যান্ড কালচারে আমের পদ
এই রেস্তরাঁয় পাবেন আমের নানা পদ। ফ্রেশ স্যালাড থেকে শুরু করে ডেজার্ট সবেতেই পাবেন আমের ছোঁয়া। তার মধ্যে উল্লেখযোগ্য ওয়াটারমেলন ম্যাঙ্গো ফেটা স্যালাড, র ম্যাঙ্গো অ্যান্ড হার্ব স্যালাড, কোকোনাট পানাকোটা উইথ ম্যাঙ্গো জেলি, নিউ ইয়র্ক চিজকেক উইথ ম্যাঙ্গো, ফ্রেশ ম্যাঙ্গো ক্রিম গ্যতে, ম্যাঙ্গো টার্ট ইত্যাদি। এই বিশেষ মেনুর সঙ্গে পাবেন আর্ল গ্রে ফিজ, মঁ ব্লাঁ কোল্ড ব্রু কফি, মাচা কোকোনাট ক্লাউড কফি, ম্যাঙ্গো মাচা এলিক্সার, শেকেন মেপেল মোকা এসপ্রেসো সহ নানা ধরনের পানীয়।
কলকাতায় থার্ড ওয়েভ কাফে
ভারতের জনপ্রিয় কফি ব্র্যান্ড থার্ড ওয়েভ এখন কলকাতায়। সম্প্রতি এই শহরে তিনটি রেস্তরাঁ চালু করেছে এই ব্র্যান্ড। সল্টলেক, ম্যাডক্স স্কোয়্যার এবং বালিগঞ্জে এখন পাবেন থার্ড ওয়েভ কফি। কলকাতায় ক্রমশ কফিপ্রেমী সংখ্যা বাড়ছে বলেই মনে করেন কোম্পানির সিইও রজত লুথরা। তাঁর কথায়, সেই ট্রেন্ড দেখে তাঁরা এই শহরে নিজেদের ব্যবসা শুরু করার কথা ভেবেছেন। আধুনিক প্রজন্ম যে কোনো বিষয়েই জানতে আগ্রহী। তারা কফি খেয়েই থেমে থাকে না।
কফি বিনের প্রকারভেদ, তার চাষ ও বানানোর পদ্ধতি সম্বন্ধে জানতেও চায়। সেকথা ভেবেই নানা ধরনের কফি বিন রাখা হবে থার্ড ওয়েভ কফিশপে। তবে শুধু কফি নয়, এখানে পাবেন কেক, পেস্ট্রি, স্যান্ডউইচ, কিশ, প্যাটিসের সম্ভার। ব্লুবেরি চিজকেক, পাইন্যাপল পেস্ট্রি, চিকেন কিশ, নানা ধরনের স্যান্ডউইচ কফির সঙ্গে যোগ্য সঙ্গত করবে বলেই বিশ্বাসী থার্ড ওয়েভ কফি চেনের সিইও।
চ্যাপ্টার টু রেস্তরাঁয় ম্যাঙ্গো চ্যাপ্টার
আমের নানা ধরনের পদ সাজিয়েছে চ্যাপ্টার টু রেস্তরাঁ। আম নিয়ে উৎসব, তাই নাম ‘ম্যাঙ্গো চ্যাপ্টার’। মেনুতে রয়েছে বিভিন্ন পদ। তাদের মধ্যে উল্লেখযোগ্য ওয়াটারমেলন অ্যান্ড ম্যাঙ্গো ফেটা স্যালাড, নাচোস উইথ ম্যাঙ্গো সালসা, ম্যাঙ্গো চিলি উইংস, বেকন র্যাপড চিকেন উইথ ম্যাঙ্গো, ম্যাঙ্গো ফ্রেঞ্চ অন টোস্ট, গ্রিলড চিকেন ব্রেস্ট ইথ ম্যাঙ্গো স্যস, ম্যাঙ্গো ফিশ কারি সার্ভড উইথ হার্বড বাটার রাইস, গ্রিল্ড পর্ক চপস উইথ ম্যাঙ্গো সালসা, রোস্টেড পর্ক বেলি উইথ চিলি ম্যাঙ্গো স্যস, ফ্রোজেন ম্যাঙ্গো চিজকেক, ম্যাঙ্গো ম্যুস সহ বিভিন্ন পদ। পানীয়র মধ্যে রয়েছে ম্যাঙ্গো মোহিতো, কেরালা বিউটি, স্পাইসি কোকো ইত্যাদি।
ছবি: ভাস্কর মুখোপাধ্যায়