তাজ বেঙ্গল
তাজ বেঙ্গল
কালীপুজো ও দেওয়ালি উপলক্ষ্যে এখানে পাবেন নানা ধরনের গিফট হ্যাম্পার। তাতে থাকবে প্রদীপ, মোমবাতি, আমন্ড চকোলেট রক, ফ্রেশলি বেকড কেক, মেক্সিকান ব্রাউনি, মিলেট চিপস, তাজ চকোলেট স্ল্যাব ইত্যাদি।
তাজ সিটি সেন্টার, নিউ টাউন
এখানে দেওয়ালি হ্যাম্পারে পাবেন ডার্ক চকোলেট অরেঞ্জ পিল, ঘরোয়া লাড্ডু, মিলেট ক্র্যাকার, হাতে তৈরি ঘরোয়া চকোলেট, কাজুবাদামের পাউচ, ফ্রুট কেক, ধূপ, প্রদীপ সহ আরও অনেক কিছু।
তাজ তাল কুটির
এখানে পাবেন গুর্মে চকোলেট ফ্লোরেন্টাইন, হোম বেকড হানি অ্যান্ড আমন্ড কেক, গতানুগতিক উৎসবের মিষ্টি, রোস্টেড কাজু, রোস্টেড আমন্ড, নানা ধরনের চায়ের পাউচ, প্রদীপ, গণেশ মূর্তি ইত্যাদি। দাম শুরু ৬৯৫ টাকা থেকে।
ভিভান্তা, কলকাতা
এখানে পাবেন বিভিন্ন ধরনের হ্যাম্পার। তার মধ্যে থাকবে ক্লাসিক হোমমেড আমন্ড রকস, ক্যারামেলাইজড পপকর্ন, চকোলেট ব্রাউনি, ড্রাই কেক, নারকেল নাড়ু, প্রদীপ ইত্যাদি। এই ধরনের হ্যাম্পার পাবেন ১২৫০ টাকা থেকে।
অ্যামব্রোসিয়া
দেওয়ালি মেনুতে পাবেন বিভিন্ন ধরনের পদ। তার মধ্যে উল্লেখযোগ্য হল অরজো অ্যান্ড বুরেতা স্যালাড, তোর্তেলিনি স্যালাড, মাশরুম সিসেম বান, ট্রুফল পোট্যাটো স্কিউয়ার, চিজ চিলি বেবি নান, এঞ্চিলাডাস, ওয়ান পট টেরিয়াকি ওয়াটার চেস্টনাট অ্যান্ড টোফু নুডলস, লোডেড রোস্টি স্যান্ডউইচ, টম্যাটো ফন্ডু প্ল্যাটার, পেস্তো পনির র্যাপ, জাপানিজ রাইস পার্সেল ইত্যাদি।
চাওম্যান
এখানে দীপাবলি ও ভাইফোঁটার ডবল অফার চলছে। পাবেন দেওয়ালি মিল বক্স ১৪৯৯ টাকায়। ভাইফোঁটা উপলক্ষ্যে থাকবে স্পেশাল তিলক থালি। মেনুতে পাবেন চিকেন মোমো, স্মোকি চিলি হাক্কা নুডলস, চিকেন মাঞ্চুরিয়ান, চকোলেট মুস, ব্রাউনি উইথ চকোলেট স্যস।
হায়াত সেন্ট্রিক
এখানে দেওয়ালি স্পেশাল মেনুতে পাবেন বিভিন্ন দামের হ্যাম্পার। তাতে থাকবে বিভিন্ন ধরনের চকোলেট, গুর্মে বক্স, বিভিন্ন ধরনের মিষ্টি, অর্গ্যানিক টি হ্যাম্পার, ড্রাই ফ্রুটস, নানা ধরনের মোমবাতি ও প্রদীপ ইত্যাদি। নানা নামে এই উপহারের ঝুলিগুলো পাবেন। হ্যাপি ক্রাম্বস, জয়ফুল ট্রিটস, জয়, হ্যাপিনেস, ডিলাইট, ব্লিস সহ আরও বিভিন্ন হ্যাম্পার রয়েছে ৯৯৯ টাকা থেকে।
নভোটেল
এই হোটেল এবার আজাম্বারি টেলস নামে একটি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে তৈরি করেছে কালীপুজোর বিশেষ হ্যাম্পার। এই সংস্থাটি পশ্চিমবঙ্গে পাহাড়ি অঞ্চলের মহিলাদের হাতে তৈরি দীপ, মোমবাতি, মিষ্টি সহ বিভিন্ন জিনিস বিক্রি করে। তাদের হ্যাম্পারে পাবেন আঞ্জির রোলস, আমন্ড পাউচ, অ্যাসর্টেড ড্রাই ফ্রুটস, মিলেট কুকি, টি কেক, পেস্তা কাজু ডিলাইট, ছোট বড় নানা ধরনের দিয়া ইত্যাদি।
ফিউশন ফ্যান্টাসিয়া
এখানে কালীপুজোর বিশেষ মেনুতে পাবেন আরবি গোস্ত পোলাও, ব্যাম্বু বিরিয়ানি, আরবি কবসা, জাডো রাইস, বাঁশপোড়া চিকেন, চিকেন ইয়াখনি, লাভা গোস্ত, লবস্টার ঘি রোস্ট, স্মোকড মাড ক্র্যাব সহ নানা ধরনের সুস্বাদু পদ।
আওয়াধ ১৫৯০
এখানে দেওয়ালি ও ভাইফোঁটার বিশেষ মেনুতে পাবেন আচারি পনির টিক্কা, মাশরুম গালৌটি কাবাব, সব্জি মাখনি মশলা, রান বিরিয়ানি, আওয়াধি হান্ডি বিরিয়ানি, মুর্গ কোলমি কাবাব, মুর্গ কালি মির্চ, মাটন গালৌটি কাবাব, মুর্গ খাড়ে মশলা, নিহারী খাস, ফিরনি, শাহি টুকরা সহ নানা ধরনের পদ। দু’জনের খাওয়ার খরচ মোটামুটি ১৩০০ টাকা।
ইলোইস
এই রেস্তরাঁয় কালীপুজোর বিশেষ মেনুতে থাকবে নানা রকম বেকারি আইটেম। তার মধ্যে পাবেন গোল্ডেন পেস্ট্রি উইথ ট্রুফল সেন্টেড মাশরুম, গ্রিল্ড প্রন, ব্রকোলি কুইনোয়া কেক, বিন মেডেলিয়ন, সাইট্রাস ক্রিম ব্রুলি, চকোলেট মুস, ফ্রেশ ফ্রুট গ্যতে, কাফে ফ্র্যাপে, নিউটেলা ফ্র্যাপে, প্যাশন ফ্রুট পিকান্তে সহ নানা পদ।
পিঙ্ক সুগার্স
এখানে দেওয়ালি স্পেশাল মেনুতে পাবেন ভাট্টি কে ভারওয়াঁ আলু, কাবাব প্ল্যাটার, মালাই ব্রকোলি, বিটরুট ফেটা টিক্কা, ডাল মাখানি ফন্ডু, ট্রুফল চিজ কুলচা, অমৃতসরি কুলচা প্ল্যাটার, মালাই কোপ্তা, পনির বাটার মশলা, আলু দো পেঁয়াজা, স্যাফ্রন পরোটা।
লা ভানাকাম
এখানকার দেওয়ালি মেনুতে পাবেন ফুচকা, সামোসা চাট, স্টাফড মাশরুম কাবাব, স্টাফড মাশরুম কাবাব, ভাট্টি ভারওয়াঁ আলু, ডাল মাখানি, চুরচুর কোপ্তা, কচুরি সব্জি, মিনি গোলাপজামুন উইথ আইসক্রিম, সোডা সিকাঞ্জি সহ বিভিন্ন পদ। এক জনের খাওয়ার খরচ ৬০০ টাকা।
ফোর কয়েনস
এখানকার দেওয়ালি মেনুতে পাবেন গ্রিলড ফিশ উইথ লেমন বাটার স্যস, পেস্তো চিজি উইংস, বেকন র্যাপড চিকেন, ক্রিস্পি ফ্রায়েড পর্ক, মাটন কাটলেট, নানা ধরনের ঠান্ডা ও গরম পানীয় সহ বিভিন্ন পদ।
বিরিয়ানি ক্যান্টিন
এখানকার দেওয়ালি মেনুতে পাবেন বিশেষ কাবাব ও বিরিয়ানি প্ল্যাটার। থাকবে মুর্গ কে আঙ্গারে, মুর্গ কে শোলে, টার্কিশ মুর্গ কাবাব, ফিশ বাঞ্জারা কাবাব, মাটন বিরবলি শিখ, মাটন চাপলি কাবাব, কলকাতা স্পেশাল বিরিয়ানি, মাটন কিমা বিরিয়ানি, মোগলাই পরোটা, চিকেন ও মাটন চাঁপ সহ আরও নানা ধরনের সুস্বাদু পদ।