Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

বন্ধুর পাতে সহজ পদ

বাড়িতে বন্ধুকে নিমন্ত্রণ করে নিজের হাতে খাবার বানিয়ে খাওয়ানোর মজাই আলাদা। স্কুল-কলেজের কচিকাঁচাদের জন্য আগুন ছাড়াই তৈরি করা যাবে এমন রেসিপি দিলেন অরিস হোটেলের শেফ রবীন দাশগুপ্ত।

বন্ধুর পাতে সহজ পদ
  • ১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বাড়িতে বন্ধুকে নিমন্ত্রণ করে নিজের হাতে খাবার বানিয়ে খাওয়ানোর মজাই আলাদা। স্কুল-কলেজের কচিকাঁচাদের জন্য আগুন ছাড়াই তৈরি করা যাবে এমন রেসিপি দিলেন অরিস হোটেলের শেফ রবীন দাশগুপ্ত।

Advertisement

রাত পোহালেই ফ্রেন্ডশিপ ডে! বন্ধুকে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানোর জন্য বিশেষ একটা দিন। সে আবার রবিবার। স্কুল-কলেজও ছুটি। তাহলে বন্ধুকে বাড়িতে নিমন্ত্রণ করেও খাওয়ানো যেতে পারে মনের মতো পদ। তবে যে কচিকাঁচারা সদ্য রান্না শিখছে বা রান্নার কিছুই জানে না, তারাও এবার বন্ধুকে ডাকতে পারে বাড়িতে। শুধু কিছু ঘরোয়া উপকরণ হাতের কাছে থাকলেই বন্ধুর পাতে তুলে দিতে পারবে এই দুই পদ। গ্যাস জ্বালানোরও প্রয়োজন পড়বে না। টিফিন হিসেবেও একেবারে জমে যাবে।  

ক্লাসিক গুয়াকামোলে ও ব্রেড

খুব সহজ একটি পদ। গ্যাস বা কোনো আভেন ব্যবহারের প্রশ্নই নেই। অ্যাভোকাডোই এই রান্নার মূল উপকরণ। তার সঙ্গে বাড়িতেই মেলে এমন নানা সবজি দিয়েই তৈরি হয়ে যায় এই মেনু। মেক্সিকান এই পদে অ্যাভোকাডো দিয়ে তৈরি পেস্টকেই বলে গুয়াকামোলে স্প্রেড। 

উপকরণ: পাকা অ্যাভোকাডো ১টি, ছোটো পেঁয়াজ মিহি করে কুচানো  ১টি, ছোটো কিউব করে কাটা টম্যাটো ১টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, স্বাদমতো নুন, গোলমরিচ গুঁড়ো  চা চামচ, ব্রেড স্লাইস ২-৪টি।


প্রণালী: প্রথমে অ্যাভোকাডোর শাঁস বের করে কাঁটাচামচ দিয়ে মসৃণ করে চটকে নিতে হবে। এবার তাতে পেঁয়াজ, টম্যাটো, ধনেপাতা, লেবুর রস, নুন ও গোলমরিচ গুঁড়ো যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল গুয়াকামোলে স্প্রেড। এবার ব্রেড স্লাইস টোস্টারে দিয়ে কড়া ও মুচমুচে করে সেঁকে নিন। এই স্প্রেড ব্রেডের উপর মাখিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে পরিবেশন করুন।

ম্যাশড পনির স্যালাড র‍্যাপ

পনির ও স্যালাড দিয়ে তৈরি এই পদ চা কফির সঙ্গে দুর্দান্ত লাগে। ছোটোরা খেতে পারবে চা কফি ছাড়াও। এমনিতেই এখনকার ছেলেমেয়েরা র‌্যাপ খেতে খুবই ভালোবাসে। তাদের পাতে এই টিফিন আইটেম পড়লে জমে যাবে ফ্রেন্ডশিপ ডে। খুব অল্প সময়ের মধ্যে সহজেই তৈরি এই পদে কোনো ঝুটঝামেলা নেই। হাতে ১০ মিনিট সময় থাকলেই যথেষ্ট। 

উপকরণ: টাটকা ঝুরো পনির ১ কাপ, কুচানো বাঁধাকপি  কাপ, ক্যানড বা কাঁচা খাওয়া যাবে এমন সুইট কর্ন ১/8 কাপ, মাস্টার্ড স্যস বা মেয়োনিজ ১ টেবিল চামচ, চিলি ফ্লেক্স  চা চামচ (ঝাল না খেলে এটা বাদ দেওয়া যেতে পারে), স্বাদমতো নুন, রেডি টু ইট টর্টিলা ২-৪টি।


প্রণালী: একটি বড়ো ছড়ানো পাত্রে ঝুরো পনির হালকা হাতে চটকে নিতে হবে। এবার কুচানো বাঁধাকপি, সুইট কর্ন, মাস্টার্ড স্যস বা মেয়োনিজ, চিলি ফ্লেক্স ও নুন ভালোভাবে পনিরের মিশ্রণে যোগ করে ভালো করে মেখে মিশিয়ে নিন। এবার টর্টিলার উপর এই পুর ছড়িয়ে ভালো করে রোল করে নিলেই বন্ধুকে খেতে দেওয়ার মতো ম্যাশড পনির স্যালাড র‌্যাপ তৈরি।

মনীষা মুখোপাধ্যায়

Advertisement
সম্পর্কিত সংবাদ