৭ শর্ত মানলেই আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনা ইরানের, কাতারের মাধ্যমে ওয়াশিংটনকে প্রস্তাব তেহরানের
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৯:৩৫
Prefer us on Google

ওয়াশিংটন, ৬ নভেম্বর: আমেরিকার সঙ্গে সংঘাতের আবহেই পরমাণু ইস্যুতে আলোচনার প্রস্তাব পাঠাল ইরান। সূত্র মারফত জানা গিয়েছে, কাতারের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এই প্রস্তাব পাঠিয়েছে তেহরান। তবে আলোচনায় বসার আগে আমেরিকাকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ধ্বংসের হুঁশিয়ারির মধ্যেই এই কূটনৈতিক পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement

ইরানের এক শীর্ষ আধিকারিকের দাবি, ওয়াশিংটন ইতিমধ্যেই প্রস্তাবটি খতিয়ে দেখছে। যদিও সাতটি শর্তের সরকারি তালিকা এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। আশঙ্কা করা গিয়েছে শর্তগুলির মধ্যে থাকতে পারে অবিলম্বে যুদ্ধবিরতি, লেবানন-সহ বিভিন্ন অঞ্চলে সংঘাত বন্ধ, ইরানের বন্দরগুলির উপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত করা। এছাড়াও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনার উপস্থিতি কমানো, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং ইরানের ভূখণ্ডে মার্কিন হামলা বন্ধের দাবিও থাকতে পারে। ইরানের শীর্ষ নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, সাতটি শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালী খোলা বা আমেরিকার সঙ্গে আলোচনার কোনোরকম প্রশ্নই নেই। অপরদিকে, ওয়াশিংটনের দাবি, যে কোনো প্রাথমিক আলোচনায় পরমাণু সংক্রান্ত বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমাধানের পথ এখনও যথেষ্ট কঠিন বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।