Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

আইএস জঙ্গি সন্দেহে মালয়েশিয়ায় গ্রেপ্তার ৩৬ বাংলাদেশি

আইএস জঙ্গি সন্দেহে মালয়েশিয়া থেকে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিস। শুক্রবার মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, চলতি সপ্তাহে লাগাতার অভিযান চালিয়ে সেলানগর ও জোহর এলাকা থেকে ৩৬ জন বাংলাদেশিকে পাকড়াও করা হয়েছে। এ

আইএস জঙ্গি সন্দেহে মালয়েশিয়ায় গ্রেপ্তার ৩৬ বাংলাদেশি
  • ২৮ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

কুয়ালালামপুর: আইএস জঙ্গি সন্দেহে মালয়েশিয়া থেকে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিস। শুক্রবার মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, চলতি সপ্তাহে লাগাতার অভিযান চালিয়ে সেলানগর ও জোহর এলাকা থেকে ৩৬ জন বাংলাদেশিকে পাকড়াও করা হয়েছে। এরা আইএসের হয়ে কাজ করত। রিক্রুটমেন্ট সেলও তৈরি করেছিল তারা। মৌলবাদী চিন্তধারা প্রচার করা, জঙ্গি কার্যকলাপের জন্য টাকা তোলা সহ নানারকম কাজে যুক্ত ছিল তারা।ধৃতদের মধ্যে ১৫ জনকে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পাঁচজনকে একাধিক অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ