Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার ১৬তম অর্থ কমিশনে রাজ্যে পঞ্চায়েত ও পুরসভা স্তরে বাড়তে চলেছে বরাদ্দ

আগামী ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে পাঁচবছরের জন্য ১৬তম অর্থ কমিশনের টাকা পাবে রাজ্যগুলি। যে টাকা আসবে, তার একটা বড়ো অংশ থাকবে পুরসভা এবং পঞ্চায়েতগুলির জন্য।

এবার ১৬তম অর্থ কমিশনে রাজ্যে পঞ্চায়েত ও পুরসভা স্তরে বাড়তে চলেছে বরাদ্দ
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে পাঁচবছরের জন্য ১৬তম অর্থ কমিশনের টাকা পাবে রাজ্যগুলি। যে টাকা আসবে, তার একটা বড়ো অংশ থাকবে পুরসভা এবং পঞ্চায়েতগুলির জন্য। ক্রেডিট রেটিং সংস্থা ইক্রা দাবি কেরেছে, আগামী পাঁচবছর এতে লাভবান হতে চলেছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও পুরসভাগুলি। ১৫তম অর্থ কমিশন বাংলার জন্য যে বরাদ্দ করেছিল, তার দেড়গুণের বেশি অর্থপ্রাপ্তি হতে চলেছে রাজ্যের।

Advertisement

রাজ্যগুলির ফি বছর যে রাজস্ব ঘাটতি হয়, তা পোষাতে একটি অনুদান প্রভা চালু ছিল ১৫তম অর্থ কমিশনে। সেই টাকা চলতি অর্থবর্ষ পর্যন্ত পেয়ে এসেছে পশ্চিমবঙ্গ। পরবর্তী কমিশনে সেই বরাদ্দ বন্ধ করা হচ্ছে। এই খাতে টাকা দেওয়ার বিষয়টি তুলে দেওয়া হয়েছে আগামী পাঁচবছরের জন্য। বরং পুরসভা এবং পঞ্চায়েতগুলির বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে।

ক্রেডিট রেটিং সংস্থাটি দাবি করেছে, ১৫তম অর্থ কমিশনে পাঁচবছর ধরে দেশের পঞ্চায়েত বা পুরসভার মতো ‘লোকাল বডি’গুলির জন্য মোট অনুদান দেওয়া হয় ৩ লক্ষ ৮৫ হাজার ২০০ কোটি টাকা। ১৬তম অর্থ কমিশন এবার তার জন্য বরাদ্দ রেখেছে ৭ লক্ষ ৯১ হাজার ৫০০ কোটি টাকা। বরাদ্দ বৃদ্ধি দ্বিগুণেরও বেশি, ১০৫ শতাংশ। এর মধ্যে প্রায় ৪ লক্ষ ৪০ হাজার কোটি টাকা খরচ হওয়ার কথা পঞ্চায়েত এলাকায়, বাদবাকি শহরাঞ্চলে।

আগামী পাঁচবছরের জন্য পশ্চিমবঙ্গের ভাগ্যে কী মিলতে চলেছে? ইক্রা দাবি করেছে, ৫০ হাজার ২০০ কোটি টাকা পেতে চলেছে বাংলা। এর আগের অর্থ কমিশনে সেই এই অঙ্ক ছিল প্রায় ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে‌ আগামী ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য মিলবে সবচেয়ে কম বরাদ্দ, ৬,৫০০ কোটি টাকা। ২০৩০-৩১ অর্থবর্ষে তা সর্বোচ্চ হবে। অঙ্ক দাঁড়াবে ১২,৯০০ কোটি টাকা। পঞ্চায়েত ও পুরসভায় অর্থ কমিশনের বরাদ্দের নিরিখে দেশে ৪ নম্বরে উঠে আসতে চলেছে বাংলা। সবার আগে আছে উত্তরপ্রদেশ। সেখানে বরাদ্দ হয়েছে ১ লক্ষ ১৬ হাজার ৮০০ কোটি টাকা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে মহারাষ্ট্র ও বিহার।

Advertisement
সম্পর্কিত সংবাদ