কালীপুজো, ছটপুজো ও জগদ্ধাত্রী পুজোর আগে কলকাতা ও হাওড়ার গঙ্গার ঘাট পরিদর্শন মন্ত্রীর
  • ৪ নভেম্বর, ২০২৬ ১৮:৪৯
Prefer us on Google

কলকাতা, ৪ নভেম্বর: উৎসবের মরসুম চলছে। দুর্গাপুজো হয়ে গেলেও এখনও বাকি কালীপুজো, ছটপুজো ও জগদ্ধাত্রী পুজো। প্রত্যেকটি উৎসবেই প্রয়োজন গঙ্গার ঘাটের। তা সে কালীপুজো বা জগদ্ধাত্রী পুজোর বিসর্জন হোক বা ছটপুজো। আর এই উপলক্ষে পুণ্যার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য সুনিশ্চিত করতে আজ পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল কলকাতা ও হাওড়ার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন। গঙ্গাবক্ষে ঘুরে তদারকি করলেন ঘাটগুলোর পরিস্থিতি। 

Advertisement

এই পরিদর্শনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, কলকাতার পুলিশ কমিশনার, কলকাতা ও হাওড়া পৌরনিগমের কমিশনার, রিভার পুলিশ এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও ছিলেন।

পরিদর্শনের সময় ঘাটগুলির পরিচ্ছন্নতা, আলোর ব্যবস্থা, নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থা এবং প্রয়োজনীয় পরিকাঠামো খতিয়ে দেখা হয়। পুণ্যার্থী ও সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী।

পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী জানান, জননিরাপত্তা ও জনস্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উৎসবের দিনগুলিতে সুষ্ঠু ও নির্বিঘ্ন ব্যবস্থাপনা নিশ্চিত করার ব্যাপারে রাজ্যসরকার বদ্ধপরিকর।