ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার, আতঙ্ক এলাকায়
  • ৪ নভেম্বর, ২০২৬ ১৫:১৩
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ : গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। একটি থেকে আরও দুটি ঘরে আগুন লেগে যায়। সেই দুটি ঘরের ভিতরে রাখা গ্যাস সিলিন্ডার গুলিরও বিস্ফোরণ ঘটে। তখনই ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েকটি বসতবাড়ি। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপে হারউড পয়েন্ট কোস্টাল থানার দাসের চক এলাকায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পান্না রানী দাসের বসত বাড়িতে তিনটি আলাদা বাড়ি ছিল। ওই বাড়ি গুলিতে তিনজন ভাড়াটিয়া ভাড়ায় থাকতেন। আজ বুধবার দুপুর নাগাদ তাঁরা কেউ বাড়িতে ছিলেন না। সেই সময় হঠাৎই একটি বাড়িতে আগুন লেগে যায়। ওই বাড়ির ভিতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার বাস্ট করে। তখনই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ওই তিনটি বাড়িতে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। বাকি দুটি ভাড়াটিয়া বাড়ির ভিতরে থাকা গ্যাস সিলেন্ডার গুলিও বাস্ট করে। এরপর আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকলের কর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পর তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাড়ি তিনটি পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে ওই বাড়িতে আগুন লাগলো তার সঠিক কোনো কারণ জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখছে তদন্তকারী দল।