Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

এই বাজেট হাম্পটি ডাম্পটি বাজেট, দিল্লি যাওয়া আগে বললেন মমতা

আগামীকাল, সোমবার দিল্লিতে ঐতিহাসিক দিন। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই বাজেট হাম্পটি ডাম্পটি বাজেট, দিল্লি যাওয়া আগে বললেন মমতা
  • ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামীকাল, সোমবার দিল্লিতে ঐতিহাসিক দিন। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত মোট ৬টি চিঠি জাতীয় নির্বাচন কমিশনারকে দিয়েছেন তিনি। আজ দুপুরে কেন্দ্রীয় বাজেট শেষের পরই কালীঘাটের বাড়ি থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে বেরিয়ে যান তৃণমূল সু্প্রিমো। 

Advertisement

এরপর বিমানবন্দরে ঢোকার মুখে কেন্দ্রীয় বাজেট নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিকদের সামনে। তিনি বলেন, এটি একেবারেই দিশাহীন বাজেট। ডানকুনি ফ্রেড করিডর আমার ঘোষণা। দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে কার্যত ধ্বংস করছে কেন্দ্র। সাধারণ মানুষের জন্য কিছুই করেনি। এবারের বাজেট একেবারেই হাম্পটি ডাম্পটি বাজেট বলে কটাক্ষ করেন তিনি। মমতা বলেন, আমি দিল্লি যাচ্ছি। অনেক কর্মসূচি রয়েছে। তারমধ্যে আগামীকাল, সোমবার জাতীয় নির্বাচন কমিশনে যাব। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে কেন্দ্র কিভাবে ধ্বংস করা হচ্ছে তা দিল্লিতে তুলে ধরব। এই বাজেটে কেন্দ্রীয় সরকার আজ যা পেশ করল তাতে কোনই দিশা নেই। অর্থনীতি বেলাইন। এটি  একেবারেই মহিলা, এসসি, এসটি বিরোধী বাজেট। খালি মিথ্যার ঝুলি। এরজন্য পুরো অর্থনীতি বিপর্যস্ত হয়ে গিয়েছে। সেনসেক্স পড়ছে, বাজার পড়ছে। 

বাংলাকে কি দেওয়া হল? খালি বড় বড় কথা। ওই সুরাত-ডানকুনি ফ্রেট করিডর আমি ২০০৯ সালেই বাজেটে বলে দিয়েছিলাম। জঙ্গলমহলে জঙ্গলসুন্দরী প্রজেক্টে আমরা আগেই এই ঘোষণা করেছি। চামড়া, সিমেন্ট শিল্পে এখানে কাজ হচ্ছে, বিনিয়োগও হচ্ছে। ওরা এক পয়সা বাংলাকে দেয় না। আর বাংলাকে নিয়ে বড় বড় কথা বলে। যা বাংলা থেকে নিয়ে যায় তার এক পয়সাও ফেরত দেয় না। ওরা সাংবিধানিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করছে। বড় বড় ভাষণ আর কাজের বেলায় শূন্য। সাধারণ মানুষ, তফশিলি কারও জন্য কিছুই নেই এবারের বাজেটে। ওরা তিনটি ইকনমিক করিডর করবে বলেছে। আমরা ৬টি করছি। ওরা বাংলায় হারছে। আমার আবেদন লড়তে হলে গণতান্ত্রিক ভাবে লড়ুন। কমিশন এবং এজেন্সি ব্যবহার না করে লড়ুন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ