নিয়োগ-বিজ্ঞপ্তি জারি পিএসসির
  • ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর মধ্যেই ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ১১৪৫ জন সাব সার্ভেয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পাবলিক সার্ভিস কমিশন। ক্ষমতায় এসেই বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণে বিশেষ গুরুত্ব দিয়েছে বর্তমান রাজ্য সরকার। সেই লক্ষ্যে রাজ্যের দপ্তরগুলির অনুরোধ অনুযায়ী একে একে নিয়োগ প্রক্রিয়া চালু করছে কমিশন। ২০ অক্টোবর এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একই সঙ্গে শিডিউল এ এবং বি-তে বেসিক গ্রেডে ইংলিশ স্টেনোগ্রাফার নিয়োগেরও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পিএসসির তরফে।

Advertisement